যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক চাপের মধ্যে পাল্টা সামরিক শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা। নতুন করে আরও পাঁচ হাজার ৬০০ সেনা দেশটির সেনাবাহিনীতে যোগ দিয়েছে।
লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীতে নতুন করে লোক নিয়োগের নির্দেশ দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় দুই লাখ। পুলিশ সদস্য রয়েছে আরও দুই লাখ।
এদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বড় নৌবহর মোতায়েন করেছে। সেই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে নৌযান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযান মাদক চোরাচালানে জড়িত। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
কারাকাসের দাবি, মাদুরো সরকারকে উৎখাত করাই ওয়াশিংটন আসল উদ্দেশ্য। মার্কিন পদক্ষেপকে ‘ভেনিজুয়েলার জনগণের বিরুদ্ধে সর্বশেষ অতিরঞ্জিত, অবৈধ এবং অযৌক্তিক আগ্রাসন’ বলে অভিহিত করেছে মাদুরো সরকার।
গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ২০টিরও বেশি ‘মাদকবাহী’ নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ৮৩ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
কিন্তু এসব নৌযান মাদক পাচারের সঙ্গে জড়িত, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ দিতে পারেনি। তাছাড়া নৌযানগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিলো, এমন কোনো প্রমাণও তারা দিতে পারেনি।
মানবতাবিরোধী অপরাধ: ইনু-হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার