বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

বিশ্বের প্রথম দেশ হিসাবে ১৬ বছরের নিচে বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত আগেই নেয়া ছিলো, এবার স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমের যে কোন প্ল্যাটফর্ম নিষিদ্ধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

নতুন এক আইনের ফলে ১৬ বছরের কম বয়সী শিশুরা টিকটক, অ্যালফাবেটের ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না।

নতুন আইন অনুযায়ী, শীর্ষ ১০টি প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশাধিকার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে, অন্যথায় তাদের ৩৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। যদিও এই আইনের সমালোচনা করেছে বড় প্রযুক্তি সংস্থা ও অধিকারকর্মীরা। তবে বাবা-মা ও শিশু অধিকারকর্মীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

শিশুদের স্বাস্থ্য এবং নিরাপত্তার উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায়, অন্যান্য দেশও অস্ট্রেলিয়ার এই বয়সভিত্তিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কার্টিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট স্টাডিজের অধ্যাপক তামা লিভার বলেছেন, অস্ট্রেলিয়া প্রথম দেশ হলেও, শেষ দেশ হবে না। বিশ্বজুড়ে সরকারগুলো দেখছে কীভাবে প্রযুক্তি ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা বিপদের প্রাথমিক সতর্কবার্তা হিসেবে কাজ করছে।

চার বছর আগে যখন মেটার অভ্যন্তরীণ নথি ফাঁস হয়ে জানা যায়, তাদের পণ্য কিশোর-কিশোরীদের মধ্যে শরীরের ভাবমূর্তি সংক্রান্ত সমস্যা এবং আত্মহত্যার প্রবণতা বাড়াচ্ছে, তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে। ডেনমার্ক থেকে মালয়েশিয়া এবং এমনকি যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যও একই ধরনের পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে।

প্রথমত, এই নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে ১০টি প্ল্যাটফর্মকে টার্গেট করবে, তবে সরকার জানিয়েছে যে নতুন পণ্য এলে এবং ব্যবহারকারীরা বিকল্প প্ল্যাটফর্মে চলে গেলে তালিকাটি পরিবর্তন করা হবে।

প্রাথমিক ১০টি প্ল্যাটফর্মের মধ্যে ইলন মাস্কের 'এক্স' বাদে বাকি সবাই জানিয়েছে, তারা এই আইন মেনে চলবে। তারা বয়স অনুমিতির মাধ্যমে ব্যবহারকারীর অনলাইন কার্যকলাপ থেকে বয়স অনুমান করবে অথবা সেলফি-ভিত্তিক বয়স অনুমান প্রযুক্তি ব্যবহার করবে। এছাড়া, আপলোড করা পরিচয়পত্র বা লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও বয়স যাচাই করা হতে পারে।

সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর জন্য এই বিধিনিষেধ বাস্তবায়ন একটি নতুন যুগের সূচনা করেছে, যেখানে ব্যবহারকারীর সংখ্যা স্থির হচ্ছে এবং প্ল্যাটফর্মে কাটানো সময় কমছে বলে গবেষণায় দেখা গেছে।

প্ল্যাটফর্মগুলো দাবি করেছে, ১৬ বছরের কম বয়সীদের বিজ্ঞাপন দেখিয়ে তারা বেশি অর্থ পায় না। তবে স্বীকার করেছে, এই নিষেধাজ্ঞা ভবিষ্যতের ব্যবহারকারী পেতে বাধা সৃষ্টি করবে। সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হবার আগে ৮-১৫ বছর বয়সী ৮৬ শতাংশ অস্ট্রেলিয়ান সোশ্যাল মিডিয়া ব্যবহার করত।

একাত্তর/এসি
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর