রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে একটি গাড়ি বিস্ফোরণে দেশটির এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দেশটির তদন্ত সংস্থা সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার গুরুত্বপূর্ণ অপরাধের তদন্তকারী কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, গাড়ি বিস্ফোরণে জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছে।
তদন্তকারী সংস্থাটি আরো জানায়, ঘটনাটিকে একটি ‘হত্যাকাণ্ড’ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে ‘ইউক্রেনীয় বিশেষ বাহিনীর’ ‘সংশ্লিষ্টতা’ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে।
মার্কিন গোয়েন্দাদের দাবি গোটা ইউক্রেনই দখলে চান পুতিন