ফ্রান্সে ঝড়ে তিন লাখ ৮০ হাজার পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

তীব্র বাতাস নিয়ে ‘গোরেত্তি ঝড়’ উত্তর ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়ায় শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ফ্রান্সে প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবার বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

ফ্রান্সের রেনেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনেদিস এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারের বেশির ভাগই নরম্যান্ডির উত্তরাঞ্চলের। এ ছাড়া ব্রিটানি, পিকার্দি ও ইল-দ্য-ফ্রঁস অঞ্চলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড় গোরেত্তি আঘাত হানার আগেই ফ্রান্স ও ব্রিটেনের আবহাওয়া সংস্থাগুলো মানুষকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করে।

কর্তৃপক্ষ জানায়, রাতে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের মানশ এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ২১৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার রেকর্ড করা হয়েছে।

একাত্তর/আরএ
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর