বেলুচিস্তানে হামলার পর পাকিস্তানের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স জানায়, বেলুচিস্তানে সংঘটিত সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তারা পাকিস্তানের পাশে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এখনো যুক্তরাষ্ট্রের কাছে একটি ঘোষিত বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

সংগঠনটির পরিচালিত সহিংস হামলাগুলোকে ‘ভয়াবহ’ উল্লেখ করে যুক্তরাষ্ট্র জানায়, এসব হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে নেওয়া প্রচেষ্টাকে তারা সমর্থন করে।

এতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক এই বক্তব্য বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি আবারও সামনে এনেছে।

একাত্তর/আরএ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর