বিশ্বজুড়ে সামরিক ব্যয়ে ঊর্ধ্বগতি, শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

২০২৫ সালে বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যয় রেকর্ড ২ দশমিক ৬৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)। আগের বছর অর্থাৎ ২০২৪ সালের তুলনায় এ ব্যয় বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ।

মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদন “দ্য মিলিটারি ব্যালেন্স”-এ বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা ও বিশ্বব্যাপী আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

ইউরোপের প্রতিরক্ষা ব্যয় দ্রুত বৃদ্ধি

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের প্রতিরক্ষা ব্যয় আগের বছর অর্থাৎ ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ১২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেক বেশি হারে বৃদ্ধি।

২০২৫ সালে বিশ্বব্যাপী মোট প্রতিরক্ষা ব্যয়ের ২১ দশমিক ৪ শতাংশই এসেছে ইউরোপ থেকে। ২০২২ সালে এই হার ছিল ১৭ শতাংশ।

আইআইএসএস বলছে, ইউক্রেনে দীর্ঘস্থায়ী রুশ আগ্রাসন এবং ইউরোপের আঞ্চলিক নিরাপত্তা ব্যয়ে যুক্তরাষ্ট্রের তুলনামূলক অনীহা—এই দুই কারণেই ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে।

শীর্ষ ব্যয়কারী দেশ 

বিশ্বে প্রতিরক্ষা ব্যয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ২০২৫ সালে দেশটি সামরিকখাতে ব্যয় করেছে ৯২১ বিলিয়ন ডলার।

এরপর রয়েছে চীন—২৫১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় নিয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, দেশটির ব্যয় ১৮৬ দশমিক ২ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং শক্তির ভারসাম্য রক্ষার প্রতিযোগিতার কারণেই বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

প্রতিরক্ষা ব্যয়ের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে বিশ্বজুড়ে যুদ্ধের ঝুঁকি আরও বাড়ছে বলেও মত তাদের।  

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর