মার্কিন হামলা ইরানিদের জন্য ‘সরকার পরিবর্তনের সুযোগ’ : জেলেনস্কি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন যে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক অভিযান দেশটির সাধারণ মানুষের জন্য ‘সন্ত্রাসী শাসন’ থেকে মুক্তি পাওয়ার একটি ঐতিহাসিক সুযোগ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, ইরানের জনগণকে এই সন্ত্রাসী শাসন থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়া এখন ন্যায্য একটি বিষয়। কারণ এই শাসনব্যবস্থা থেকে উৎপন্ন সন্ত্রাস কেবল ইউক্রেন নয়, বরং সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইরান মস্কোকে হাজার হাজার ‘শাহেদ’ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে।

জেলেনস্কি দাবি করেন, এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষ, শহর ও জ্বালানি খাতের ওপর ৫৭ হাজারেরও বেশি শাহেদ-ধরণের ড্রোন হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেন কখনও ইরানকে কোনো হুমকি দেয়নি, কিন্তু ইরানের বর্তমান শাসনব্যবস্থা স্বেচ্ছায় পুতিনের সহযোগী হওয়ার পথ বেছে নিয়েছে। তবে যখনই আমেরিকা এমন দৃঢ় অবস্থান নেয়, তখনই বৈশ্বিক অপরাধীরা দুর্বল হয়ে পড়ে।

এর আগে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের সাধারণ মানুষ শান্তি ও নিরাপত্তায় বসবাসের যোগ্য। কিন্তু বর্তমান শাসকগোষ্ঠী নিজ দেশের শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর যে দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, তা-ই আজ দেশটিকে এই সংঘাতের মুখে ঠেলে দিয়েছে।

কিয়েভ মনে করে, ইরানের এই শাসনের অবসান ঘটলে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপের নিরাপত্তাও আরও সুসংহত হবে।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর