ইরানে নতুন করে ইসরাইলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১১:০১ এএম

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির একাধিক অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও ‘ব্যাপক বিমান হামলা’ চালানোর দাবি করেছে দখলদার ইসরাইল। এসময় বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

বুধবার (৪ মার্চ) ভোরে ইরানের সামরিক বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করেছে। 

ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলছে, ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে ইসরাইল এ পদক্ষেপ নিয়েছে।

এদিন ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি আইডিএফের। 

এর আগে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়লে রাতভর পুরো ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে। এসব হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। 

তবে ইসরাইলি পুলিশ জানিয়েছে, তেল আবিব এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী সামান্য আহত হয়েছেন।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর