ইসরাইলজুড়ে ড্রোন-ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, দুই শতাধিক হতাহত, দাবি আইআরজিসির

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম

‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৭৩তম ধাপে দখলদার ইসরাইলের একাধিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি)। এ অভিযানে দুই শতাধিক ইসরাইলি দখলদার হতাহত হয়েছে বলে দাবি তেহরানের ।

রোববার আইআরজিসির এক বিবৃতির বরাতে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, “ইয়া হায়দার (আ.)” কোডনামে এই অভিযান চালানো হয়। এতে ইসরাইলের উত্তর ও দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ব্যাপক হামলা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণাঞ্চলের আরাদ, দিমোনা, ইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত—এসব এলাকায় সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় টার্গেটগুলোতে আরও নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে।

একইসঙ্গে পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি—আলি আল-সালেম, আল মিনহাদ ও আল দাফরা—এসব স্থানেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

প্রাথমিক মাঠ-তথ্য অনুযায়ী, হামলার প্রথম দিকেই ইসরাইলে ২০০-এর বেশি নিহত ও আহতের খবর পাওয়া গেছে। তবে অভিযোগ উঠেছে, ইসরাইলি কর্তৃপক্ষ সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ওপর চাপ দিচ্ছে, যাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য প্রকাশ না পায়।

পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং যুদ্ধের সমীকরণ নতুন দিকে যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, ইসরাইলের প্রতিরক্ষা নিয়ন্ত্রণে দুর্বলতার ইঙ্গিত দেখা যাচ্ছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, যদি ইসরাইলি শাসকগোষ্ঠী দিমোনার মতো অত্যন্ত সুরক্ষিত এলাকাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে না পারে, তবে তা হবে অভিযানগত দিক থেকে যুদ্ধের এক নতুন পর্যায়ে প্রবেশের ইঙ্গিত অর্থাৎ ইসরাইলের আকাশ অরক্ষিত। ফলস্বরূপ, মনে হচ্ছে ইরানের পক্ষ থেকে পরবর্তী পূর্ব-পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের সময় এসে গেছে। 

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর