আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান, সংঘাত বন্ধে সুযোগ কাজে লাগানোর আহ্বান জাতিসংঘের

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী এক গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। দীর্ঘ সময় পর সরাসরি সংলাপে বসতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানকে কূটনীতির পথ বেছে নিয়ে সংঘাত অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি মনে করছে, এই আলোচনা দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় সুযোগ হতে পারে।

দুই সপ্তাহের কার্যকর যুদ্ধবিরতির মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলে দেশটির স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন।

আলোচনায় ইরানের পক্ষ থেকে দেওয়া ‘দশ-দফা প্রস্তাব’ বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে। আয়োজক দেশ হিসেবে এই আলোচনার মধ্যস্থতা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনীর।

জাতিসংঘের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এই আলোচনা প্রসঙ্গে কথা বলেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসচিবের পরামর্শ হলো, এখন কূটনীতির সময়, ধ্বংসের নয়। সংঘাতের অবসান ঘটাতে এই আলোচনার সকল অংশগ্রহণকারী এই সুযোগটি গ্রহণ করবে বলেই জাতিসংঘ আশা প্রকাশ করছে।

মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার বিষয়ে মুখপাত্র আরও জানান, আন্তর্জাতিক আইন মেনে অন্তত একটি যুদ্ধবিরতি কার্যকর করতে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানসহ অন্যান্য দেশগুলোর প্রচেষ্টাকে জাতিসংঘ আন্তরিকভাবে স্বাগত জানায়।

মূলত মধ্যপ্রাচ্য ও সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা প্রশমনে এই কূটনৈতিক উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ব সংস্থাটি।

একাত্তর/আরএ
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর