ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগের নির্দেশ

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০১:২০ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সামরিক সরকার সেখানে থাকা ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশপাশি নাইজারকে রক্ষার জন্য প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সেনাদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকা (ইকোওয়াস) নাইজারে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেয়ার প্রেক্ষপটে শুক্রবার দেশটির সামরিক শাসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে যোগদানের আমন্ত্রণ উপেক্ষা করার অভিযোগে একটি চিঠির মাধ্যমে ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, ফরাসি সরকার নাইজারের স্বার্থবিরোধী কাজ করছে। আর এ কারণেই ইত্তেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, 'অবৈধভাবে ক্ষমতা দখরকারীদের' তাদের রাষ্ট্রদূতকে নাইজার থেকে বহিষ্কার করার কোনো অধিকার নেই।
 
অন্যদিকে নাইজারের সামরিক নেতা জেনারেল আবদরাহমানে তচিয়ানি, বুরকিনা ফাসো এবং মালির নিরাপত্তা বাহিনীকে নাইজার ভূখণ্ডে প্রবেশের অনুমোদন দিয়ে দুটি নির্বাহী আদেশে সই করেছেন। 

গেলো ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। পরে সেনাবাহিনীর বিশেষ এ শাখার প্রধান জেনারেল আব্দুর রহমান চিয়ানি নিজেকে নাইজারের প্রধান হিসেবে ঘোষণা করেন। 

নাইজারের সামরিক অভ্যুত্থানকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে প্রতিবেশী দুই দেশ বুরকিনা ফাসো ও মালি। 

এমন পরিস্থিতি নাইজারের সেনা অভ্যুত্থানকে প্রতিহত করতে দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছেন পশ্চিম আফ্রিকার নেতারা। 

একাত্তর/আরবিএস  
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর