সেনেগালে নৌকা ডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম

সেনেগালে একটি নৌকাডুবির ঘটনায় ২০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ইউরোপগামী নৌকা ডুবে যাওয়ার পর স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলে সাগর থেকে ২০টির বেশি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেইন্ট লুইসের আঞ্চলিক গভর্নর আলিউন বাদারা সাম্ব বলেন, ২০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর এএফপি’র।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে বেশকিছু মরদেহ সাগরে ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় উদ্ধারকারী এবং নৌবাহিনীর সদস্যরা জীবিতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।

ডুবে যাওয়া ওই নৌকায় কতজন আরোহী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি বাদারা সাম্ব। তবে জীবিত উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, এই সংখ্যা কয়েকশ হতে পারে। আলফা বালদে নামে জীবিত উদ্ধার হওয়া এক ব্যক্তি জানান, ওই নৌকাটিতে প্রায় ২০০ আরোহী ছিলেন।

আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের কাছে স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য সেনেগালের উপকূলগুলো জনপ্রিয় হয়ে উঠছে। ফলে এই রুটে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বাড়ছে।

ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মতে, আটলান্টিক দ্বীপপুঞ্জে আগত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেনেগাল এবং মরক্কোর নাগরিক। স্প্যানিশ সরকার জানিয়েছে, ২০২৩ সালে ক্যানারিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার, যা তিনগুণ বেড়েছে।

 

একাত্তর/জো
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আল-খুমসের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়ে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর