অলিম্পিক অ্যাথলেটকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

প্রাক্তন প্রেমিক পেট্রোল ঢেলে আগুন দেওয়ার পর পুড়ে গিয়ে চিকিৎসাধীন থাকার কয়েকদিন পরে মারা গেছেন অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপ্টেগি। রোববার এ হামলার পর ব্যাপকভাবে পুড়ে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী উগান্ডার এ ম্যারাথন দৌড়বিদ, যিনি সাম্প্রতিক প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উত্তর-পশ্চিম কেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, গির্জা থেকে বাড়ি ফেরার পর তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। চেপ্টেগি সেখানেই থাকতেন এবং প্রশিক্ষণ নিতেন। খবর বিবিসি’র।

স্থানীয় প্রশাসকের দায়ের করা এক অভিযোগ প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়াবিদ এবং তার প্রাক্তন প্রেমিকের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টির তদন্ত চলছে বলেও পুলিশ বলছে। স্থানীয় পুলিশ প্রধান জেরেমিয়া ওলে কোসিওম স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে জানান, ‘বাসার বাইরে ওই যুগলের ঝগড়া শোনা গেছে। ঝগড়ার সময়, প্রেমিককে তার শরীরে আগুন দেওয়ার আগে গায়ে দাহ্য তরল ঢেলে দিতে দেখা গেছে।’

চেপ্টেগি উগান্ডার সীমান্তের ওপারের একটি অঞ্চল থেকে কেনিয়ায় অ্যাথলেটিক প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য ট্রান্স এনজোইয়া কাউন্টিতে এক টুকরো জমি কিনেছিলেন এবং একটি বাড়ি তৈরি করেছিলেন বলে জানা গেছে।

কেনিয়ায় নারী ক্রীড়াবিদদের প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে এমন বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। পূর্ব আফ্রিকান ক্রীড়াবিদ অ্যাগনেস তিরোপ এবং দামারিস মুতুয়া হত্যার দুই বছর পর, তাদের প্রেমিকদের কর্তৃপক্ষ প্রধান সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে। তিরোপের স্বামী বর্তমানে হত্যার অভিযোগের মুখোমুখি হচ্ছেন, যা তিনি অস্বীকার করেছেন। মুতুয়ার প্রেমিক পলাতক এবং তার খোঁজ চলছে।

হাসপাতালের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার বাবা, জোসেফ চেপ্টেগি বলেছেন, তিনি তার সেই কন্যাকে হারিয়েছেন যিনি ‘খুব সহায়ক’ ছিলেন। কেনিয়ার সরকারের কাছে এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

এলডোরেটের মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের প্রধান ডা. ওয়েন মেনাচ স্থানীয় মিডিয়াকে জানান, ক্রীড়াবিদ তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ব্যর্থ হওয়ার পরে মারা গেছেন।

ডা. মেনাচ আরও জানান, চেপ্টেগির প্রাক্তন প্রেমিককেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার শরীর কম গুরুতরভাবে পুড়েছে। তিনি এখনও নিবিড় পরিচর্যায় রয়েছেন। তবে তার অবস্থা ‘উন্নতির দিকে এবং স্থিতিশীল’ রয়েছে।

চেপ্টেগি ২০২২ সালে থাইল্যান্ডের চিয়াং মাইতে ওয়ার্ল্ড মাউন্টেন এবং ট্রেইল রানিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। সাম্প্রতিক প্যারিস অলিম্পিকে ম্যারাথনে চেপ্টেগি ৪৪তম স্থান অর্জন করেছিলেন।

উগান্ডার অ্যাথলেটিকস ফেডারেশন এক এক্স পোস্টে বলেছে, ‘আমাদের অ্যাথলেট রেবেকা চেপ্টেগির মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। আজ সকালে তিনি দুঃখজনকভাবে গার্হস্থ্য সহিংসতার শিকার হয়েছিলেন। একটি ফেডারেশন হিসেবে, আমরা এ ধরনের কাজের নিন্দা জানাই এবং এ ঘটনায় ন্যায়বিচারের আহ্বান জানাই। তার আত্মা শান্তিতে থাকুক।’

 

একাত্তর/জো
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
উগান্ডার একটি প্রধান মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। প্রথমে ৬৩ জন নিহতের খবর দিয়েছিলো পুলিশ। পরে এই সংখ্যা কমিয়ে আনা হয়। পু
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর