দ্বিতীয় উৎক্ষেপণেও বিস্ফোরিত মাস্কের স্টারশিপ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণেও বিস্ফোরিত হলো ইলন মাস্কের স্টারশিপ রকেট। মার্কিন ধনকুবেরের প্রতিষ্ঠান স্পেসএক্স এটি উৎক্ষেপণ করে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে স্থানীয় সময় শনিবার সকাল সাতটার দিকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। খবর বিবিসি’র।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে রকেটটি প্রায় আট মিনিট আকাশে উড্ডয়ন করে। রকেটের ওপরের অংশ সফলভাবে বুস্টার থেকে আলাদাও হয়ে যায়। কিন্তু পরে সেটি বিস্ফোরিত হয়।

বিবিসির সংবাদদাতা বলছে, রকেটটি আটলান্টিক মহাসাগরে ভূপাতিত হয়েছে।

গত এপ্রিলে এই স্টারশিপ রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। তখন চার মিনিট পরেই বিস্ফোরিত হয়েছিল রকেটটি।

স্টারশিপ এমন একটি রকেট যা পুনরায় ব্যবহারযোগ্য। এই শক্তিশালী রকেটে ভিনগ্রহে মানুষ পাঠাতে চায় নাসা।

 

একাত্তর/জো
মঙ্গলে যাওয়ার নভোযান স্টারশিপ উৎক্ষেপণের প্রথম দুই প্রচেষ্টার সমাপ্তি ঘটেছিল বিস্ফোরণের মাধ্যমে। অবশেষে তৃতীয় চেষ্টায় সফল উৎক্ষেপণ সম্ভব হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় এই রকেটের।
উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের স্পেস ওয়ানের একটি রকেট। বুধবার পশ্চিম জাপানের ওয়াকায়ামা অঞ্চলে কোম্পানির লঞ্চপ্যাড রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই এটিতে...
অবশেষে মহাকাশে রকেট উৎক্ষেপণের সফল হলো জাপান। শনিবার মহাকাশে এইচ-৩ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি। গত বছরের ব্যর্থ প্রচেষ্টার পর এবার তারা সফল হয়েছে বলে জাপানের মহাকাশ সংস্থা- জাক্সা জানিয়েছে।
অ্যাপোলো মিশনের সাফল্যের ৫০ বছর পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্রযান। ফ্লোরিডার কেপ কেনাভেরালে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেসএক্সের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর