তৃতীয় চেষ্টায় মাস্কের স্টারশিপের সফল উৎক্ষেপণ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম

মঙ্গলে যাওয়ার নভোযান স্টারশিপ উৎক্ষেপণের প্রথম দুই প্রচেষ্টার সমাপ্তি ঘটেছিল বিস্ফোরণের মাধ্যমে। অবশেষে তৃতীয় চেষ্টায় সফল উৎক্ষেপণ সম্ভব হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় এই রকেটের।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১২০ মিটার (৩৯৫ ফুট) দীর্ঘ স্টারশিপ রকেট যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপণ করা হয়। 

এর আগে, জ্বালানির চাপ সংক্রান্ত জটিলতায় সোমবার এর উৎক্ষেপণ বাতিল করা হয়েছিল।

ইলন মাস্কের মঙ্গলে যাওয়ার অভিযানও সাফল্যের মুখ দেখল এর মাধ্যমে। এই যানটিকে মার্কিন মহাকাশ সংস্থা নাসার মঙ্গল অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচনা করা হচ্ছে।

ঐতিহাসিক এই সাফল্যের জন্য ‘স্পেসএক্স’ টিমকে ধন্যবাদ ইলন মাস্ক জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, কাঙ্ক্ষিত গতি অর্জন করেছে স্টারশিপ। ধন্যবাদ ‘স্পেসএক্স’ টিম।

নির্ধারিত সময়ের পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও বড় স্টারশিপ রকেটটি।

স্পেসএক্স জানায়, তৃতীয় উৎক্ষেপণ প্রচেষ্টায় রকেটের অবতরণের জায়গা ঠিক করা হয়েছে ভারত মহাসাগরে। এর আগের দুই প্রচেষ্টায় অবতরণের জায়গা হিসেবে নির্ধারণ করা হয়েছিল হাওয়াই দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি স্থান। আকাশে ইঞ্জিন পুড়ে যাওয়ার ক্ষেত্রে ‘জননিরাপত্তার মাত্রা বাড়ানো’ এ পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করেছে স্পেসএক্স।

প্রথমবার রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল গত বছরের এপ্রিলে। তখন রকেটটির ওপরের স্তর স্টারশিপ এবং সুপার হেভি বুস্টার- দুটোই মাঝপথে বিস্ফোরিত হয়েছিল। এরপর গত নভেম্বরে দ্বিতীয় অরবিটাল ফ্লাইট টেস্ট উৎক্ষেপণ করা হয়। সেটিও শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিল।

 

একাত্তর/জো
চীনের মনুষ্যবিহীন একটি মহাকাশযান, চাঁদের দূরবর্তী পৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে বলে, জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা। বেজিংয়ের সময় অনুযায়ী রোববার সকালে সেটি চাঁদের অপর প্রান্তে অবতরণ করেছে।...
চীনের একটি যাত্রীবিহীন মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করেছে বলে জানিয়েছে দেশটি। রোববার স্থানীয় সময় সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে চ্যাঙ’ই ৬ নামের মহাকাশযানটি।
লাখ লাখ কিলোমিটার দুরে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে এবার মানুষের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করা উদ্যোগ নেওয়া হয়েছে। আর খুব শিগগিরই ২৭৫টি ভাষার একটি ‘মেমোরি ডিস্ক’ নিয়ে একটি মহাকাশযান চাঁদের দিকে রওনা...
ভারতের পর এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানও। চীনের সহায়তায় দেশটির পতাকাখচিত প্রথম মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে যাচ্ছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি (আইএসটি)...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর