জাপানে উৎক্ষেপণের পরই বিস্ফোরিত স্পেস ওয়ানের রকেট

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:০৮ পিএম

উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের স্পেস ওয়ানের একটি রকেট। বুধবার পশ্চিম জাপানের ওয়াকায়ামা অঞ্চলে কোম্পানির লঞ্চপ্যাড রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই এটিতে বিস্ফোরণ ঘটেছে।

একটি স্যাটেলাইটকে কক্ষপথে পাঠানোর লক্ষ্যে কাইরোস নামের ১৮ মিটার দীর্ঘ রকেটটি উৎক্ষেপণ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

লাইভ ফুটেজ দেখা যায়, উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই কঠিন-জ্বালানিযুক্ত রকেটটি বিস্ফোরিত হয়ে ধোঁয়া ছড়াতে ছড়াতে পড়ছে দুর্গম পাহাড়ি এলাকায়।

এক বিবৃতিতে স্পেস ওয়ান বলেছে, ‘প্রথম কাইরোস রকেটের উৎক্ষেপণ সম্পন্ন করা হয়েছিল। তবে আমরা ফ্লাইটটি বাতিল করার একটি ব্যবস্থা নিয়েছিলাম।’ বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে ‘বিস্তারিত তদন্ত চলছে।’

জ্বলন্ত ধ্বংসাবশেষ আশেপাশের পানির ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কাছাকাছি এলাকাগুলোতে জড়ো হয়েছিল শত শত দর্শনার্থী। পাবলিক ব্রডকাস্টার এনএইচকেকে এক বয়স্ক ব্যক্তি বলেন, ‘এটি নিয়ে আমার উচ্ছ্বাস বেশি ছিল। তাই আমি হতাশ। আমি জানতে চাই কী হয়েছে।’

একটি নতুন রকেট সিস্টেম চালু করার প্রাথমিক প্রচেষ্টায় ব্যর্থতার ঘটনা সাধারণ বিষয়। এমনকি এটি প্রায় প্রত্যাশিত। উদাহরণসরূপ স্পেসএক্স এর কথা বলা যায়। তবে স্পেস ওয়ানের এ ব্যর্থতা জাপানের সম্ভাব্য লাভজনক বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের বাজারে প্রবেশের প্রচেষ্টাকে একটি বড় ধাক্কা দিলো।

কায়রোস উৎক্ষেপণের প্রায় ৫১ মিনিট পরে স্যাটেলাইটটিকে কক্ষপথে স্থাপন করার কথা ছিলো। সম্প্রতি যন্ত্রাংশের ঘাটতি এবং অন্যান্য সমস্যার কারণে কাইরোসের উৎক্ষেপণ পাঁচবার স্থগিত করেছিল স্পেস ওয়ান।

২০১৮ সালে ক্যানন ইলেকট্রনিক্স, আইএইচআই অ্যারোস্পেস, নির্মাণ সংস্থা শিমিজু এবং সরকারি মালিকানাধীন ডেভেলপমেন্ট ব্যাংক অব জাপানসহ জাপানি প্রযুক্তি ব্যবসায় প্রধানদের একটি দল স্পেস ওয়ান প্রতিষ্ঠা করেছিল।

 

একাত্তর/জো
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর