গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত হামাসের হাতে: বাইডেন

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:০২ পিএম

পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে গাজায় একটি যুদ্ধবিরতি হবে কিনা, সে সিদ্ধান্ত এখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের করা আলোচনার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কায়রোতে অনুষ্ঠিত তৃতীয় দিনের আলোচনায় বলা হয়, ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের মুক্তি দিলেই তবে অঞ্চলটিতে একটি দীর্ঘ ও বর্ধিত যুদ্ধবিরতির সম্ভব।

ওই বৈঠকে গাজায় একটি ৪০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত রাখা হয়। এছাড়া, মানবসৃষ্ট দুর্ভিক্ষ রুখতে রমজান শুরুর আগেই অঞ্চলটিতে সাহায্য পাঠানোর প্রস্তাব দেওয়া হয়, যা আগামী সপ্তাহের শুরুতেই শুরু হওয়ার কথা ছিল।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, অসুস্থ, আহত, বয়স্ক এবং নারী জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় অন্তত ছয় সপ্তাহের তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবারের বৈঠকে এ বিষয়টিতে জোর দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।

হোয়াইট হাউজের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘যুদ্ধবিরতির এ প্রাথমিক পর্যায়ে গাজাবাসীকে দ্রুতগতিতে মানবিক সহায়তা নিশ্চিত করা এবং আরও স্থায়ী ব্যবস্থা এবং শান্তির জন্য সময় ও সুযোগ প্রদান করা হবে।’

এর আগে, বৈরুতে হামাসের দাবিগুলোর পুনরাবৃত্তি করেছিলেন গোষ্ঠীটির কর্মকর্তা ওসামা হামদান। তারা গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন বন্ধের, সেখান থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের এবং বাস্তুচ্যুত গাজাবাসীকে যার যার বাড়ি ফিরে যেতে দেওয়ার দাবি জানিয়েছিল।

 

একাত্তর/জো
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নাটকীয় ও যুগান্তকারী মোড় দেখল বিশ্ববাসী। নির্ধারিত সময়ের দুই দিন আগেই আকস্মিকভাবে গতকাল বুধবার ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদে এক ঐতিহাসিক...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর