তেলের দামে অস্থির আমেরিকা, চার ডলারের মাইলফলক স্পর্শ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান- ট্রিপল এ এর তথ্যমতে, মঙ্গলবার দেশটিতে প্রতি গ্যালন গ্যাসের (জ্বালানি তেল) গড় দাম চার ডলার ছাড়িয়ে গেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই জ্বালানির দাম হু হু করে বাড়ছে। গত এক মাসে পাম্পগুলোতে প্রতি গ্যালন গ্যাসের দাম প্রায় ১ ডলার বেড়েছে। বর্তমানে এই দাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের যে কোনো সময়ের তুলনায় বেশি।


এক মাস আগে প্রতি গ্যালন গ্যাসের দাম ছিল ২.৯৮ ডলার, যা বর্তমানে প্রায় ৩৪.৭ শতাংশ বেড়েছে। এই মাসিক বৃদ্ধির হার ২০০৫ সালের হারিকেন ক্যাটরিনা কিংবা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরবর্তী তেলের সংকটের চেয়েও অনেক বেশি।

গ্যাসের দাম সরাসরি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে। মার্চ মাসে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। সোমবার তেলের দাম ২০২২ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। মঙ্গলবার মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ব্যারেল প্রতি ১০২ ডলারে লেনদেন হয়েছে।


ইরান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালী' দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্ববাজারের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে সরবরাহ করা হয়। যদিও বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ওপর খুব বেশি নির্ভরশীল নয়, তবে বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব থেকে তারা মুক্ত থাকতে পারছে না।

তেল বিশ্লেষক টম ক্লোজার মতে, জ্বালানির দাম রকেটের গতিতে বাড়লেও কমার সময় পালকের মতো ধীরগতিতে কমে। যদি যুদ্ধ এখনই থেমে যায়, তাহলেও সাধারণ মানুষের স্বস্তি পেতে বেশ সময় লাগবে। ক্লোজা আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রতি গ্যালন গ্যাসের দাম ৫ ডলারে পৌঁছানো এখন অসম্ভব কিছু নয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ওপর যুদ্ধ বন্ধ এবং হরমুজ খুলে দেয়ার জন্য চাপ বাড়ছে। সাধারণ মানুষও গাড়ি চালানো কমিয়ে দিতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে কিছু রাজ্য জ্বালানি তেলের ওপর ট্যাক্স আদায় সাময়িকভাবে বন্ধ রাখার কথা ভাবছে। বর্তমানে রাজ্যভেদে এই ট্যাক্সের পরিমাণ প্রতি গ্যালনে ৯ থেকে ৭১ সেন্ট পর্যন্ত। এছাড়া ১৮.৪ সেন্টের ফেডারেল গ্যাস ট্যাক্সও স্থগিত করার সম্ভাবনা রয়েছে।

এদিকে পরিবেশ সুরক্ষা সংস্থা গ্রীষ্মকালীন পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের কঠোর নিয়ম কিছুটা শিথিল করেছে। এর ফলে উৎপাদন খরচ কমবে এবং সাধারণ মানুষ গ্যালন প্রতি ৫ থেকে ১০ সেন্টের মতো ছাড় পেতে পারে। তবে যুদ্ধের অনিশ্চয়তা না কাটলে মার্কিন নাগরিকদের পকেটের ওপর এই চাপ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তথ্যসূত্র: সিএনএন

এআরএস
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর