ভারতীয় বিমানবালাকে জড়িয়ে ধরে বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

ভারতীয় এয়ারলাইনস ভিস্তারার একটি আন্তর্জাতিক ফ্লাইটে বিমানবালার সঙ্গে অশালীন আচরণ ও তাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টার দায়ে মুম্বাইতে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে।

বৃহস্পতিবার ভোরবেলায় মাস্কট থেকে আসা ফ্লাইটটি ভোর চারটা নাগাদ মুম্বাইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল। অবতরণের আধা ঘণ্টা আগে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মহম্মদ দুলাল (৩০) এবং বৃহস্পতিবার তাকে মুম্বাইয়ের আন্ধেরি কোর্টে পেশ করা হয়েছে মুম্বাই পুলিশ জানিয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ভিস্তারার ফ্লাইট ইউকে-২৩৪ ফ্লাইটে মাস্কট থেকে মুম্বাইগামী বিমানে ওই যাত্রী এক এয়ার হোস্টেসের প্রতি আশালীন ইঙ্গিত করেন এবং তাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন।

আন্ধেরি কোর্টে দুলালের আইনজীবী দাবি করেন, তার মানসিক ভারসাম্যজনিত সমস্যা আছে। এছাড়া তিনি ইংরেজি বা হিন্দিও বুঝতে পারেন না। মানসিক ভারসাম্যজনিত ও ভাষাগত সমস্যার জন্যই তার মক্কেলের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ আনা হয়েছে।

আন্ধেরি আদালত শুক্রবার পর্যন্ত দুলালের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। ইতোমধ্যে মুম্বাইতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে। তারা মহম্মদ দুলালের জামিনের আবেদন ও আইনি সহায়তার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

ভিস্তারার ২২ বছর বয়সী অ্যাটেনডেন্ট অভিযোগ পত্রে জানিয়েছেন, তিনি ট্রলি নিয়ে যাত্রীদের খাবারের ট্রে কালেক্ট করছিলেন। হঠাৎ তিনি খেয়াল করেন, ১৯ই আসনে বসে থাকা যাত্রী তার দিকে অশ্লীল ইঙ্গিত করছেন। বিষয়টাকে উপেক্ষা করে তিনি ট্রলি নিয়ে এগিয়ে যেতেই ওই যাত্রী লাফ দিয়ে তার পাশে বসা আরেক যাত্রীকে টপকে বিমানের প্যাসেজে এসে দাঁড়ান এবং তার দিকে দ্রুত এগিয়ে যান। তিনি কিছু বুঝে ওঠার আগেই ওই যাত্রী তাকে জড়িয়ে ধরেন এবং জোর করে চুমু খাওয়ারও চেষ্টা করেন।

ততক্ষণে কাছাকাছি থাকা হতচকিত অন্য যাত্রীরা ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের সাহায্যে এগিয়ে আসেন এবং দুলালকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তার চিৎকারে ছুটে আসেন বিমানের অন্য কেবিন ক্রুরাও।

রীতিমতো ধস্তাধস্তি করে ‘বেপরোয়া’ ওই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে হয়েছিল বলে পরে পুলিশের কাছে লিখিত অভিযোগে জানানো হয়েছে। কারও হুঁশিয়ারিতেই তিনি কর্ণপাত করছিলেন না।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ককপিট থেকে ফ্লাইট ক্যাপ্টেনও ছুটে আসেন এবং ওই যাত্রীকে ‘আনরুলি প্যাসেঞ্জার’ হিসেবে ঘোষণা করেন। কিছুক্ষণ পরে ফ্লাইটটি মুম্বাইয়ে অবতরণ করলে মহম্মদ দুলালকে এয়ারপোর্টে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মুম্বাইতে নামার পর ঢাকার কানেক্টিং ফ্লাইট ধরে গতকালই বাংলাদেশে ফেরার কথা ছিল দুলালের। তবে এখন ভারতে আইনি প্রক্রিয়া শেষ না হলে তিনি দেশে ফিরতে পারছেন না।

 

একাত্তর/জো
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির জল জমে পানিবন্দি হয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্য থেকে ১১ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয় ছয়জনকে তামিলনাড়ু থেকে এবং বাকি পাঁচজনকে মহারাষ্ট্র থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ...
অবিরাম বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। সোমবার দিনভর ভারী বৃষ্টির পর নগরীটিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ভারতের এক চিকিৎসকসহ কয়েক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন দিল্লি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর