জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:৫৭ এএম

জাপানের প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর টোরিশিমা অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়।

ভূমিকম্পটি সকাল ১১টার দিকে প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর ত্রোশিমা অঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এরপরই জাপানের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করা হয়। খবর জাপান টাইমস’র।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় সকাল ১১টায় তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে।

এক প্রতিবেদনে জাপান টাইমস জানিয়েছে, ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানের ইজু দ্বীপপুঞ্জে সুনামির পরামর্শ জারি করা হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার সকালে দেশটির আবহাওয়া সংস্থা পশ্চিম প্রশান্ত মহাসাগরে ওই ভূমিকম্পের পরে সুনামির পরামর্শ জারি করে।

এছাড়া ইজু দ্বীপপুঞ্জ বরাবর দ্বীপগুলোর জন্য ১ মিটার পর্যন্ত উচু ঢেউয়েরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার থেকে পশ্চিমে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকায় ০.২ মিটার পর্যন্ত উচু ঢেউ পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বেলা ১১ টায় ভূমিকম্পটি আঘাত হানে। পরে উপকূলীয় অঞ্চলে এবং নদীর কাছাকাছি অবস্থান করা লোকদের উচু ভূখণ্ডের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

একাত্তর/জো
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর