রাখাইনে বিদ্রোহীদের অবস্থান আরও সুসংহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম

মিয়ানমারে জান্তা সরকারের ঘুম হারাম করে দিয়েছে দেশটির সম্মিলিত সশস্ত্র বিদ্রোহীরা। দেশটির সীমান্তে এলাকায় একের পর এক প্রদেশ ও অঞ্চল দখলে নিয়ে দিচ্ছে এসব গোষ্ঠিগুলো। প্রতিদিনই একটু একটু করে নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা বাহিনী। সব মিলিয়ে দৌড়ের ওপর আছে দেশটির উর্দিধারী শাসকরা।

মাত্র চার দিনে মিয়ানমারের তিন প্রদেশ ও দুটি অঞ্চলে জান্তা বাহিনীর আরও কয়েকটি ঘাঁটি দখল নিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস- পিডিএফ এবং জাতিগত সশস্ত্র বিদ্রোহীরা। রাখাইন, কাচিন, মন প্রদেশ, সাগাইং ও বাগো অঞ্চলে এসব ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী।

এ বিষয়ে আরাকান আর্মি- এএ বলেছে, তিন দিন লড়াইয়ের পর কাচিন প্রদেশে মান্দালয়-মিতকিনিয়া সড়কে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সেনাঘাঁটি দখল করেছে তারা। মানসি শহরের শিখাঙ্গি এলাকার ঘাঁটি রক্ষয় ৬০টির বেশি বিমান হামলা চালিয়েও ব্যার্থ হয়েছে জান্তারা।

মিয়ানমারের গণমাধ্যম ইরাবতি জানাচ্ছে, রাখাইনের মংডুতে আরেকটি ঘাঁটির নিয়ন্ত্রণসহ মন প্রদেশে সেনা কমান্ড সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। সাগাইংয়ে বিদ্রোহীদের বোমা হামলাসহ বাগোতে দুই জান্তা নিহত হয়েছেন। বাকিরা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পন করেছে।

এছাড়া বিদ্রোহীরা মোন রাজ্যের সামরিক কমান্ড সদর দপ্তরে বোমা হামলা, সাগাইং অঞ্চলের মনিওয়া টাউনশিপের মনিওয়া-চাং-ইউ রোডের একটি পেট্রোলিয়াম স্টেশনে স্বয়ংক্রিয় বিমান হামলা, বাগো অঞ্চলে সিটাং নদীর উপর 'কিউই ওয়াইন পিন' ব্রিজ ক্রসিংয়ে ড্রোন হামলা চালায়।

আরাকান আমি দাবি করেছে, ঘাঁটি রক্ষায় রাখাইন রাজ্যের রামরি শহরে সামরিক বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করছে। এতে শহরটির একটি সরকারি হাসপাতাল ও একটি বাজার ধ্বংস হয়ে গেছে। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক বেসামরিক ঘরবাড়িও। মারা গেছে বেসামরিক লোকজনও।

রামরি ছাড়াও রাখাইনের রাজধানী সিত্তেসহ পোনাগিউন, রাথেডং ও বুথিডংয়ের বিভিন্ন শহর ও গ্রামের আবাসিক এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে জান্তা বাহিনী। আরাকান আর্মি জানিয়েছে, পোনাগিউনের আলাল সু শহরের একটি আবাসিক এলাকা পুড়িয়েছে দিয়েছে জান্তা সেনারা।

গেলো নভেম্বর থেকে রাখাইনে ব্যাপক পরিসরে হামলা চালানো শুরু করে আরাকান আর্মি। তখন থেকে রাখাইন ও পাশের চীন রাজ্যে জান্তা বাহিনীর ১৭০টির বেশি ঘাঁটি ও ছয়টি শহর দখল করেছে তারা। এই দুই রাজ্যের অন্য ঘাঁটিগুলোতে থাকা জান্তা সেনাদের আত্মসমর্পণের আহবানও জানিয়েছে আরাকান আর্মি।

পরিস্থিতি বেগতিক দেখে রাখাইনের রাজধানী সিত্তে পুরোপুরি বন্ধ করে দিয়েছে জান্তা বাহিনী। শহরটিতে উড়োজাহাজ ছাড়া প্রবেশের কোনো উপায় নেই। আরাকান আর্মির অগ্রগতির মুখে অনেক প্রশাসনিক কর্মকর্তা সিত্তে ছেড়েছেন বলে শোনা যাচ্ছে। রাজধানী ছেড়ে পালাচ্ছেন অনেক বাসিন্দাও।

 

এআরএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর