ভিয়েতনামে ইয়াগির আঘাতে নিহত ২৫০ ছাড়িয়েছে 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি এবং এর প্রভাবে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াগি সৃষ্ট দুর্যোগে নিহতের পাশাপাশি এখন পর্যন্ত ৮২০ জনের বেশি আহত হয়েছেন আর আরও অন্তত ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। বন্যার পানি নেমে যাওয়া শুরু করায় উদ্ধারকাজ জোরদার করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টাইফুন ইয়াগি গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে। এর ফলে প্রায় সপ্তাহব্যাপী দেশটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভিয়েতনামের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

লাও সাই প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার প্রদেশটির নুই গ্রামে ৩৭টি বাড়ি আকস্মিক বন্যায় ভেসে যায়। এতে নিখোঁজ হওয়া ৪১ ব্যক্তির সন্ধানে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। এখন পর্যন্ত সেখানে ৪৬ জন গ্রামবাসীর মৃত্যু নিশ্চিত করা গেছে।

ইয়াগির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত রাজধানী হ্যানয়ের একটি বাড়ি। ছবি: রয়টার্স।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, লাও সাই প্রদেশের আরেক গ্রামে নিখোঁজের তালিকায় থাকা ১১৫ জন ব্যক্তি ফিরে এসেছেন। একটি পাহাড়ে তারা দুইদিন বিদ্যুৎ ও টেলিফোন সেবা ছাড়া অবস্থান করেছিলেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, দুর্যোগে ঘরবাড়ি হারানো হাজার হাজার শিশু এখন সুপেয় পানির অভাবে আছে। দুর্যোগে স্কুল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও পানি সংকট দেখা দিয়েছে। ফলে শিক্ষা, মানসিক সুস্বাস্থ্য ও স্কুল ফিডিং প্রোগ্রাম সুবিধা বঞ্চিত হয়েছে প্রায় ২০ লাখ শিশু।

ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের জন্য প্রাথমিকভাবে দেড় কোটি মার্কিন ডলার সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ।

ভিয়েতনামের সরকার বলেছে, রাজধানী হ্যানয়ে লোহিত নদীর পানি নামতে শুরু করেছে। ফলে কিছু সেতুতে গাড়ি চলাচল শুরু হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তরা বীমা প্রতিষ্ঠানে অর্থ দাবি করেছে এবং বৃহস্পতিবার পর্যন্ত এ দাবির পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, ইয়াগির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের জন্য ২০ লাখ ডলারের সহায়তা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তার অংশ হিসেবে শুরু হয়েছে ত্রাণ প্রদানের কাজ। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও ২০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর মার্কিন সহযোগিতা সংস্থা ইউএসএআইডি ঘোষণা করেছে ১০ লাখ ডলার সহায়তার।

ভিয়েতনামে গত কয়েক দশকে আঘাত হানা ঘূর্ণিঝড়ের মধ্যে ইয়াগি ছিল সবচেয়ে প্রলয়ংকারী। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় পানির তাপমাত্রাও বেশি থাকছে। ফলে প্রায়ই শক্তিশালী ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে। 

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
হিমবাহ ধসের পর সুনামি সদৃশ ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী উপত্যকায় ২,৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ২৬ আগস্ট আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর