সুইডেনে আবারও কোরআনে আগুন, প্রতিবাদে সংঘর্ষ ও ভাঙচুর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

সুইডেনে আবারও কোরআন পোড়ানোর ঘটনা এবং এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । ইরাকের ইসলামবিরোধী সালওয়ান মোমিকা কোরআনের একটি কপিতে আগুন দেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবারের এ ঘটনায় মালমো শহরে সহিংসতায় জড়িত সন্দেহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় বিকালে ভার্নহেমস্টর গেটের প্রধান চত্বরে কোরআনের একটি কপিতে আগুন দেন মোমিকা। এরপর সেখানে শতাধিক বিক্ষুব্ধ লোক জড়ো হয়ে কয়েকটি পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা।

আগেও মোমিকা এমন কর্মকাণ্ড করেছেন। তার এসব কর্মকাণ্ডে প্রশাসনের সমর্থনের প্রতিবাদে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। পুলিশ কর্মকর্তারা জানান, তাদের দিকে পাথর নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

পুলিশ জানায়, মালমোতে একাধিক পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। স্থানীয় কমান্ডার পেতরা সেতুনকুলা বলেছেন, ‘আমি বুঝতে পারছি বিষয়টি আবেগের সঙ্গে জড়িত। কিন্তু এ রকম সহিংস কর্মকাণ্ড আমরা সহ্য করবো না।’

গত জুনেও ঈদের দিনে স্টকহোমে পুলিশের উপস্থিতিতে মসজিদের বাইরে কোরান পোড়ানোর ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয় আরব বিশ্বের পাশাপাশি মুসলিম দেশগুলোয়। সেই ঘটনার জেরে সুইডেনের ন্যাটোতে যোগদান পর্যন্ত আটকে দেয় তুরস্ক।

 

একাত্তর/জো
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর