বিশ্বের বেশিরভাগ মানুষ পশ্চিমাদের প্রতারণার শিকার: ল্যাভরভ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ পিএম

জাতিসংঘে দেওয়া ভাষণে পাশ্চাত্যকে ‘মিথ্যার সাম্রাজ্য’ বলে অভিহিত করে বিশ্বের বেশিরভাগ মানুষ পশ্চিমাদের প্রতারণার শিকার বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে চলমান লড়াইয়ে ইউক্রেনকে বিজয়ী করতে পশ্চিমারা এক হয়ে লড়ছে বলেও অভিযোগ করেন তিনি। খবর আলজাজিরা’র।

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বনেতাদের পাদচারণায় নিউইয়র্কের সদর দপ্তর যখন মুখর, তখন সেখানেও ইউক্রেন ও তার পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের পক্ষে সমর্থন জোগাড়ের জন্য কৌশলে চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ অংশ পশ্চিমাদের দ্বারা প্রতারিত হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার অধীনস্থ মিত্ররা দ্বন্দ্ব প্রতিনিয়ত উসকে দিচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করছে এবং সামগ্রিক লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সামরিক মহড়ার বিষয় তুলে তিনি বলেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর লক্ষ্যে পরমাণু অস্ত্রের মহড়াও চালিয়েছে। স্নায়ুযুদ্ধ শেষের পর ইউরোপে এমন মহড়া নজিরবিহীন। 

ভাষণের পরবর্তী সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উত্থাপিত ১০ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে ১০ দফা প্রস্তাবটি রেখেছিলেন জেলেনস্কি। তার এ প্রস্তাবে রয়েছে পরমাণু নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, বন্দি বিনিময় ও জাতিসংঘের প্রস্তাবের বাস্তবায়ন, রুশ সেনা প্রত্যাহার, পরিবেশ রক্ষা, সংঘাত নিয়ন্ত্রণ, যুদ্ধাপরাধের বিচার ও যুদ্ধ বন্ধের ঘোষণা।

পাশাপাশি কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি পুনরুজ্জীবিত করতে জাতিসংঘের প্রস্তাব নাকচ করে ল্যাভরভ বলেন, এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন অসম্ভব। কেন সম্ভব নয়, তা সবাই বুঝে গেছে। কিন্তু তারা (পশ্চিমারা) বলে, এই চুক্তির মধ্য দিয়েই আলোচনায় ফেরার একমাত্র পথ।

 

একাত্তর/জো
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বিচার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত...
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নিজের প্রথম ভাষণেই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েচেন থালাপাতি সি. জোসেফ বিজয়। গত চার দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে রোববার তিনি সোজা জানিয়ে দেন,...
ভারতের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হ্যাটট্রিক জয়ের পর রাজ্যে কোনো ধরনের ‘ঘৃণা ভাষণ’ দেয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ১২৬ আসনের বিধানসভায় বিজেপি...
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গুগল তার প্রতিদ্বন্দ্বী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর