৩০০ বছরের পুরোনো গাছ কাটায় কিশোর আটক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

যুক্তরাজ্যে ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক গাছ কেটে ফেলার দায়ে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডে রোমান স্থাপত্যশৈলী অন্যতম নিদর্শন হাদরিয়ান দেওয়ালের পাশে, সায়কামোর গ্যাপে দীর্ঘ তিন শতক ধরে দাঁড়িয়ে ছিলো গাছটি।

১৯৯১ সালে মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা ‘রবিন হুড: প্রিন্স অব থিভস’ এ গাছটি দেখানো হয়েছিল। এরপরই বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠে এটি।

২০১৬ সালে এটি ইংল্যান্ডের সেরা গাছ হিসেবে নির্বাচিত হয়। নর্থথাম্বারল্যান্ড ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অনুরোধ করেছিল, কেউ যেন এটির কাছে না যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হঠাৎ করে বৃহস্পতিবার অ্যালিসন হকিনস নামের এক নারী গাছটিকে সবার প্রথমে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি হাদরিয়ান দেওয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

ওই নারী বলেন, ঘটনাটি হুট করে বুকে তীব্র আঘাত লাগার মতো ছিলো। গাছটি এমন একটি আইকনিক দৃশ্য ছিলো, যা সবাই দেখতে চায়। গাছটি যদি প্রাকৃতিকভাবে মারা যেত, তাহলে কিছু মনে হতো না। কিন্তু মানুষের দ্বারা এমন কাজ, ক্ষমার অযোগ্য।

জানা যায়, ঘটনা জানতে পারার পরই ‘ইচ্ছাকৃতভাবে’ গাছটি কাটার দায়ে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করে নর্থথামব্রিয়া পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ বলেছে, গাছটি একটি বিশ্ববিখ্যাত ল্যান্ডমার্ক ছিলো। এটি কেটে ফেলার বিষয়টি স্থানীয় মানুষসহ সবাইকে অবাক ও ক্ষুব্ধ করেছে।

এদিকে, ন্যাশনাল ট্রাস্ট বলেছে, সায়কামোরের এমন ক্ষতিতে আমরা মর্মাহত ও দুঃখিত। গাছটি প্রায় ২০০ বছর ধরে ওই জায়গাটির একটি গুরুত্বপূর্ণ ও আইকনিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

একাত্তর/আরএ
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর