অবশেষে সেনাপ্রধানকে বরখাস্তই করলেন জেলেনস্কি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম

অবশেষে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার জনপ্রিয় এই জেনারেলকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন তিনি।

জেনারেল জালুঝনির জায়গায় নতুন সেনাপ্রধান হিসেবে কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কিকে নিয়োগ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, নতুন সেনাপ্রধানের কিয়েভে সফল প্রতিরক্ষা এবং খারকিভে সফল আক্রমণ অভিযানের অভিজ্ঞতা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি ও জালুঝনির বিরোধ নিয়ে কয়েকদিন ধরেই বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছিল। এর আগে খবর বেরিয়েছিল, জালুঝনিকে দায়িত্ব ছাড়তে বলেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। 

ইউক্রেনে জেনারেল জালুঝনি বেশ জনপ্রিয়। ডিসেম্বরে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ইউক্রেনীয় জেনারেল জালুঝনির ওপর আস্থা রাখেন। অন্যদিকে ৬২ শতাংশ বলেছেন, জেলেনস্কির ওপর আস্থা রাখেন তারা।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে জালুঝনিকে সেনাপ্রধানের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটিই দেশটির সামরিক নেতৃত্বে সবচেয়ে বড় রদবদল।

ইউক্রেনের বিদায়ী সেনাপ্রধান জেনারেল জালুঝনি ও নতুন সেনাপ্রধান জেনারেল সিরস্কি। ছবি: সংগৃহীত।

জেলেনস্কি বলেছেন, হাইকমান্ডকে নবায়ন করা প্রয়োজন এবং জেনারেল জালুঝনি এখনও টিমে থাকতে পারেন। আজ থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব নেবে নতুন ব্যবস্থাপনা টিম।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও জালুঝনি খোলামেলা আলোচনা করেছেন সেনাবাহিনীতে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে। রাশিয়ার হামলায় ইউক্রেনকে রক্ষার জন্য জেনারেল জালুঝনিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

২০২২ সালে রুশ হামলার শুরুতে রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল সিরস্কি। খারকিভে ইউক্রেনের সফল পাল্টা আক্রমণেরও মাস্টারমাইন্ড ছিলেন তিনি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভও জেনারেল জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে বড় যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কঠিন দায়িত্ব পালন করেছেন জেনারেল ভ্যালেরি জালুঝনি। 

তিনি বলেন, কিন্তু সব সময় এক থাকে না। যুদ্ধ পাল্টায় এবং পরিবর্তন দাবি করে। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের যুদ্ধ তিনটি ভিন্ন বাস্তবতা। ২০২৪ নতুন পরিবর্তন আনবে, এজন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। নতুন পন্থা, নতুন কৌশল প্রয়োজন।

তিনি আরও বলেন, আজ, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনারেল জালুঝনির অর্জন ও সাফল্যের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর