ডানপন্থী ও মুসলিমদের গণতন্ত্রের জন্য হুমকি বললেন সুনাক

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:২০ এএম

ব্রিটেনে অতি-ডানপন্থী ও ইসলামী চরমপন্থিরা গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তারা গণতন্ত্রকে আক্রমণ করছে উল্লেখ করে এই ‘বিষ’ পরাজিত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

রচডেল উপনির্বাচনে গাজার পক্ষে অবস্থান নেওয়া এবং চরম ইহুদি-বিদ্বেষী বামপন্থি রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ের জয়ের পরপরই সুনাক এই মন্তব্য করলেন। খবর বিবিসির।

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে ব্রিটেনে ফিলিস্তিনের পক্ষে নিয়মিত বিশাল বিক্ষোভ হয়েছে। এতে চরম ক্ষুব্ধ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর মাঝেই এক ইহুদি-বিদ্বেষীর জয় তিনি মেনে নিতে পারছেন না। 

শুক্রবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে হঠাৎ এক সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। এ সময় চরমপন্থার বিরুদ্ধে নতুন ক্র্যাকডাউন ঘোষণা করেন সুনাক। যারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের মোকাবিলা করতে জনগণের প্রতি আবেদন জানান তিনি।

সুনাক বলেন, ‘গাজায় নাগরিকদের জীবন রক্ষার দাবিতে প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু নিষিদ্ধ গোষ্ঠী হামাসের সমর্থনকে ন্যায্যতা দেওয়া যায় না।’ তিনি পুলিশকে এই পরিস্থিতির কঠোর হাতে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন বলেও জানান।

গ্যালোওয়ের জয়ের সমালোচনা করে সুনাক বলেন, ‘কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ভোটাররা এমন একজন প্রার্থীকে ভোট দিয়েছেন, যিনি গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলাকে গুরুত্ব দেন না। যেখানে ১১ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে।’

এর আগে গ্যালোওয়ের জয়কে যুক্তরাজ্যের ইহুদি সম্প্রদায়ের জন্য একটি ‘অন্ধকার দিন’ হিসেবে নিন্দা করেন ব্রিটিশ ইহুদিদের বোর্ড অব ডেপুটিজ।  

সুনাক ঘোষণা করেন, মন্ত্রীরা সন্ত্রাসবিরোধী প্রতিরোধ কর্মসূচির জন্য এখন থেকে আরও দ্বিগুণ কাজ করবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরমপন্থি কার্যকলাপ বন্ধের কথা বলেন তিনি। একই সঙ্গে ব্রিটেনের মূল্যবোধ ক্ষুন্ন করা যাদের উদ্দেশ্য, এমন লোকদের যুক্তরাজ্যে প্রবেশ বন্ধ করার ঘোষণাও দেন তিনি।

জর্জ গ্যালোওয়ে যুক্তরাজ্যের উত্তরের শহর রোচডেলে সংসদীয় উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১২ হাজার ৩৩৫ ভোট বেশি পেয়ে জয়ী হন। তিনি ইসরাইলকে সহায়তার জন্য কনজারভেটিভ ও লেবার- দুই দলকেই দায়ী করেন। 

এর আগে, গ্যালোওয়ে বলেছিলেন, ‘ইসরাইলের ইহুদিবাদী বর্ণবাদী রাষ্ট্রের’ অস্তিত্বের কোনো অধিকার নেই।

গাজায় আগ্রাসন নিয়ে যুক্তরাজ্যে কয়েক সপ্তাহের উত্তেজনার পর সুনাক চরমপন্থি শক্তির বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে বলে দাবি করেন সংবাদ সম্মেলনে। ‘ইসলামী চরমপন্থি এবং অতি-ডানপন্থীরা একই চরমপন্থি মুদ্রার এপিঠ-ওপিঠ বলেও দাবি করেন সুনাক।

 

একাত্তর/জো
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি ছোট মসজিদের ভেতরে জড়ো হওয়া একদল মুসলিম পুরুষের চোখে-মুখে উৎসবের কোনো আনন্দ নেই। উত্তর ভারতের প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে মাথার ওপর...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
পাকিস্তানি শ্রমিকদের গণহারে ফেরত পাঠাচ্ছে আমিরাত!, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, শ্রমিক, জোরপূর্বক দেশে ফেরত, শিয়া মুসলিম,
মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর