সিসিলিতে ডুবে যাওয়া ইয়টের শেষ মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:৪৪ পিএম

ইতালির সিসিলি উপকূলে ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরী ‘বায়েসিয়ানের’ সবশেষ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। শুক্রবার ১৮ বছরের এক কিশোরীর মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়। তিনি ইয়টের আরেক নিহত যাত্রী ব্রিটেনের প্রযুক্তি ধনকুবের মাইক লিঞ্চের মেয়ে হান্নাহ লিঞ্চ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে গত বুধবার নিখোঁজ ছয় জনের মধ্যে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে রয়েছে ধনকুবের মাইক লিঞ্চ ও তার মেয়ে হানা এবং মরগ্যান স্ট্যানলি ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী। 

বুধবার বিকেলে পোর্টিসেলো হারবার উপকূল থেকে উদ্ধার করা হয় মাইক লিঞ্চ ও তার মেয়ের মরদেহ। কয়েক ঘণ্টা পর পাওয়া যায় বাকি দুজনকে।

১৯ আগস্ট ভোরে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলির পোর্তিসেলো উপকূলের কাছে এ ঘটনা ঘটে। ৫৬ মিটার লম্বা ব্রিটিশ পতাকাবাহী ইয়ট দ্য বায়েসিয়ানে ছিলেন লিঞ্চ পরিবারের সদস্যরা।

হান্নাহ এবং তার বাবা মাইক লিঞ্চের একটি ছবি শুক্রবার শেয়ার করা হয়েছে।

উপকূলের কাছে নোঙর করার সময় ইয়টটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। একটি শক্তিশালী ঢেউ ইয়টের মূল মাস্তুলটি ভেঙে ফেললে সেটি উল্টে গিয়ে ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ২২ যাত্রী ও ক্রুর মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়। নৌযানটি যেখানে ডুবে যায়, তার কাছেই এক ক্রু সদস্যের লাশ পাওয়া যায়। 

প্রতিকূল আবহাওয়া এবং ডুবে যাওয়া ইয়টের অস্বাভাবিক অবস্থানের কারণে ডুবুরি দলকে সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালাতে বেগ পেতে হয়েছে। 

প্রথমে দুটি এবং পরে আরও দুটি লাশ উদ্ধার করে তারা। ওই দিনই পরবর্তীতে আরও একজনের লাশ উদ্ধার করা হলে অবশিষ্ট একজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার মাইক লিঞ্চের লাশ উদ্ধার করা হয়।

সম্প্রতি জালিয়াতির অভিযোগ থেকে খালাস পাওয়ায় পরিবারের সদস্য ও যুক্তরাষ্ট্রে বিচার চলাকালে যারা তাকে সহযোগিতা করেছিল তাদের নিয়ে প্রমোদ ভ্রমণে বের হয়েছিলেন তিনি।

এ দুর্ঘটনায় মেয়েসহ লিঞ্চের মৃত্যু হলেও, তার স্ত্রী অ্যাঞ্জেলা বাকারেসকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন কোস্ট কার্ডের সদস্যরা।

 

এআরএস
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর