নিরস্ত্র ফিলিস্তিনিরা যেন ইসরাইলের লক্ষ্য না হয়, যুক্তরাষ্ট্রকে সৌদি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম

কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক লোকজন যেন ইসরাইলের লক্ষ্যবস্তু না হয়, সে বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে আলাপকালে বিষয়টি তুলে ধরেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে ওঠে, সেজন্য উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায় রিয়াদ।

এর আগে, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা সৌদি আরব ও জর্ডানের সঙ্গে আলোচনা করেছে।

ফিলিস্তিনি সংগঠন হামাস গতকাল শনিবার সকালে ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ইসরাইল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়।

ইসরায়েল বলছে, হামাসের হামলায় ২৫০ ইসরাইলি নিহত হয়েছেন। আর ফিলিস্তিনে ইসরাইলি হামলায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

 

একাত্তর/জো
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর