গাজায় প্রতিদিন ৩৫০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৬:০১ পিএম

গাজায় ত্রাণ সরবরাহের পথ খোলার ইসরাইলি ঘোষণার পর পরই অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন ৩৫০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে বলে জানিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে, কারেম আবু সালেম (কারেম শালোম) ক্রসিং দিয়ে দক্ষিণ ইসরাইলের মধ্য দিয়ে গাজায় ২৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। আর ১০০টি ত্রাণবাহী ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করবে।

ইসরায়েল ঘোষণা দিয়ে বলেছে, উত্তর গাজায় বাইত হানুন (ইরেজ) ক্রসিং খুলবে। এছাড়া আশদোদ বন্দরের মাধ্যমে গাজায় সাময়িক সহায়তা সরবরাহের অনুমতি দেবে তারা।

সোমবার ইসরাইলি হামলায় সেলিব্রিটি শেফ জোসে আন্দ্রেসের দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন গ্রুপের সাত কর্মী নিহত হন। এর প্রেক্ষিতে গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম স্থগিত করে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।

বুধবার রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে আন্দ্রেস বলেছিলেন, ইসরাইল ‘পরিকল্পিতভাবে’  তার সাহায্য কর্মীদের লক্ষ্যবস্তু করেছিল।

তবে বৃহস্পতিবার ইসরাইল বলে, গাজা যুদ্ধের কৌশলগুলোতে ভুল হওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলেও আশ্বস্ত করেছে দেশটি।

এসব ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে বলে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বেসামরিক ও মানবিক কর্মীদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হলে ইসরাইল সম্পর্কিত মার্কিন নীতি পরিবর্তন করবে।

গাজায় বেসামরিক ও মানবিক কর্মীদের সুরক্ষা নিশ্চিতে ইসরাইলকে চাপ দিতে প্রথমবারের মতো বাইডেনের এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই শুক্রবার দুর্ভিক্ষের হুমকির মুখে পড়া অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরাইল ‘অস্থায়ী’ ত্রাণ বিতরণের অনুমতি দেবে বলে ঘোষণা দেয় ইসরাইল।

 

একাত্তর/জো
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর