সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১০:৩৯ এএম

ইরাকের জুম্মার শহর থেকে সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। রোববার দুই ইরাকি নিরাপত্তা সূত্র ও এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার রুমালিনের একটি জোট ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

তবে রকেটগুলি ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এছাড়াও ওই ঘাঁটি লক্ষ্য করেই রকেটগুলো ছোড়া হয়েছিল কিনা, তাও পরিষ্কার নয়। তবে হামলায় কোনও মার্কিন কর্মী আহত হয়নি বলে দাবি করেছেন তিনি।

দুই নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছেন, পেছনে রকেট লঞ্চার লাগানো একটি ছোট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়। সেখান থেকেই রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকি সেনা কর্মকর্তা বলেন, ধ্বংস হওয়া ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে। ট্রাকটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

ফেব্রুয়ারিতে ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলি মার্কিন সেনাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম হামলা।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার একদিন পরই হামলাটি চালানো হলো। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেন আল-সুদানি।

এর আগে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনায় অগ্রগতি দেখে প্রায় তিন মাস হামলা স্থগিত করেছিল সশস্ত্র দলগুলি। কিন্তু ওই আলোচনার আর কোনও ফলাফল না থাকায় তারা আবারও আক্রমণ শুরু করেছে বলে টেলিগ্রাম গ্রুপের একটি পোস্টে দাবি করেছে কাতাইব হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত একটি দল।

শনিবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার প্রেক্ষিতে এই হামলাটি চালানো হলো।

 

একাত্তর/জো
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর