হামলা হলে ট্রাম্পকে অনুশোচনা করতে হবে: গালিবাফ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম

ডোনাল্ড ট্রাম্পের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে দেওয়া হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে একদিকে যেমন আলোচনার দরজা খোলা রাখার কথা বলা হয়েছে, তেমনি যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ‘কঠোর আঘাত’ হানার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণাত্মক ভাষণের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। বুধবার তেহরানে এক সভায় ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের যে কোনো পদক্ষেপের বিপরীতে ইরানের কাছে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে।


স্পিকার গালিবাফ বলেন, ইরান সম্মানজনক কূটনীতির জন্য যেমন প্রস্তুত, তেমনি যে কোনো হামলাকারীকে অনুশোচনা করাতে তাদের প্রতিরক্ষা বাহিনীও পুরোপুরি সজ্জিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি অতীতের ভুল থেকে শিক্ষা না নিয়ে প্রতারণা, মিথ্যা বা আলোচনার টেবিলে বসে হামলার পথ বেছে নেয়, তবে তাদের ইরানি জাতির ‘কঠোরতম ঘুষি’ সহ্য করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থ বজায় থাকলেই ইরান গঠনমূলক আলোচনায় অংশ নেবে।

পাল্টা হুঁশিয়ারির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, ইরান একটি ‘ন্যায্য ও সমতাপূর্ণ’ চুক্তিতে পৌঁছাতে চায়। ওমানের মধ্যস্থতায় গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে দুই দফা পরোক্ষ আলোচনা হয়েছে এবং আসন্ন তৃতীয় দফা আলোচনাকে তিনি একটি ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে দেখছেন।


আব্বাস আরাকচি তাঁর বক্তব্যে ইরানের দুটি মূলনীতি পুনরায় ঘোষণা করেছেন। ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে ইরান এক চুলও বিচ্যুত হবে না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষায় ইরান যেমন সাহসিকতা দেখিয়েছে, আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধান খোঁজার ক্ষেত্রেও তারা একই সাহসিকতা দেখাবে।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর