ট্রাম্পের কাছে প্রমাণ চাইলেন পেজেশকিয়ান

ইরানের বিক্ষোভ ৩২ হাজার নিহতের দাবি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

ইরানে জানুয়ারি মাসে ঘটে যাওয়া সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের দেয়া ৩২ হাজার মানুষের মৃত্যুর অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং ‘প্রমাণহীন’ বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার সারিতে মাজান্দারান প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন কাউন্সিলের এক অধিবেশনে তিনি এসব কথা বলেন। সেখানেই ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং জানুয়ারির অস্থিরতা নিয়ে বিশ্বমঞ্চে ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের কড়া জবাব দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ইরানকে ‘শয়তানের আস্তানা’ হিসেবে চিহ্নিত করার বিদেশি অপচেষ্টার তীব্র নিন্দা জানান।


সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, জানুয়ারির বিক্ষোভে ইরানে প্রায় ৩২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এর জবাবে পেজেশকিয়ান বলেন, এমন দাবির পেছনে কোনো তথ্য প্রমাণ নেই। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ইরান সরকার ইতিমধ্যে প্রতিটি নিহতের নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর প্রকাশ করেছে। যারা এই সংখ্যার চেয়ে বেশি মৃত্যুর দাবি করছেন, তাদের উচিত দালিলিক প্রমাণ উপস্থাপন করা।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, এই সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে দুই হাজারের বেশি মানুষ ছিলেন ‘শহীদ’, যার মধ্যে দেশের নিরাপত্তা রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তিনি বিক্ষোভের নামে চালানো ধ্বংসযজ্ঞের চিত্রও তুলে ধরেন।


তিনি জানান, ৩৫০টিরও বেশি মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ৩০০টিরও বেশি স্কুল ভাঙচুর বা ধ্বংস করা হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ মানে স্কুল বা উপাসনালয়ে হামলা চালানো নয়। বৈধ ভিন্নমতের ভাষা হওয়া উচিত যৌক্তিক এবং অহিংস।

নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান নিজেই দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদের শিকার। তিনি উল্লেখ করেন, ইরানে এ পর্যন্ত ২৮ হাজারেরও বেশি নগর সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে, যেখানে খোদ প্রেসিডেন্ট থেকে শুরু করে জুমার নামাজের ইমাম এবং বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে। আজও ইরান তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এআরএস
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সম্ভাব্য ‘প্রাথমিক শান্তি চুক্তি’ সই হওয়া নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর