ইরানের ড্রোন হামলায় আবুধাবির নৌ-ঘাঁটিতে আগুন

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি নৌ-ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার আবুধাবির ‘আল-সালাম’ নৌ-ঘাঁটির একটি গুদাম লক্ষ্য করে দুটি ইরানি ড্রোন আঘাত হানে। খবর, বিবিসি, আল জাজিরা ও রয়টার্সের।

আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ড্রোন হামলার ফলে ঘাঁটির ভেতরে সাধারণ মালামাল ভর্তি দুটি কন্টেইনারে আগুন ধরে যায়। তবে দেশটির বিশেষ উদ্ধারকারী দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এই হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই আক্রমণ আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আবুধাবির ওই সামরিক ঘাঁটিতে অন্তত দুটি আঘাত হানার খবর নিশ্চিত করেছে। তবে কী কারণে বা কোন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।


গত শনিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের পর থেকে এখন পর্যন্ত আরব আমিরাত বিপুল পরিমাণ ইরানি হামলা প্রতিহত করার দাবি করেছে। আমিরাত কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত তারা অন্তত ১৬৭টি ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি ইরানি ড্রোন মোকাবিলা করেছে।

মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন শুধু ইরান আর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তাকেও চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর