মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে ধুয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী (যাকে তিনি 'যুদ্ধমন্ত্রী' হিসেবে অভিহিত করেছেন) পিট হেগসেথের কঠোর সমালোচনা করেছেন। ইরানকে ‘দয়াহীন’ হামলার হুমকি দেওয়ায় আরাগচি হেগসেথকে ‘নৈতিকভাবে দেউলিয়া’ এবং ‘যুদ্ধ আইন সম্পর্কে অজ্ঞ’ বলে তোপ দেগেছেন।

কথার লড়াই এখন খাদের কিনারে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যখন ইরানকে গুঁড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন, তখন পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যেন আগুনেই ঘি ঢাললেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাগচি বলেন, হেগসেথ যখন কাউকে রেহাই না দেয়ার হুমকি দেন, তখন তিনি নিজের শক্তি নয়, বরং নৈতিক দেউলিয়া মনোভাবেরই পরিচয় দেন।

আরাগচি মার্কিন এই মন্ত্রীকে রীতিমতো আন্তর্জাতিক আইনের পাঠ নিতে পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, আমরা তাকে হেগ কনভেনশন এবং রোম স্ট্যাটিউট ভালোভাবে পড়ে নেয়ার পরামর্শ দিচ্ছি। অবশ্য তিনি যদি নেতানিয়াহুর মতো যুদ্ধাপরাধী হিসেবে নিজের নাম লেখানোর আকাঙ্ক্ষা করেন, তবে ভিন্ন কথা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কোনো প্রকার উস্কানি ছাড়াই আমেরিকা ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে। আলোচনার টেবিল উল্টে দিয়ে তারা ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ও শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করে।

যুদ্ধের প্রথম দিনেই মার্কিন বাহিনী দক্ষিণ হরমোজগান প্রদেশের মিনাব এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়। সেই নৃশংস আক্রমণে ১৬৫ জন প্রাণ হারান, যাদের মধ্যে অধিকাংশই ছিল নিষ্পাপ শিশু। এই ভয়াবহ স্মৃতি এখন ইরান-মার্কিন সম্পর্কের ক্ষতকে আরও গভীর করেছে।

আরাগচি সোজা জানিয়ে দিয়েছেন, মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের মুখে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না। ‘বৈধ আত্মরক্ষার’ অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি অবস্থান লক্ষ্য করে কয়েকশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ওয়াশিংটন যখন দয়াহীন হামলার হুমকি দিচ্ছে, তেহরান তখন আন্তর্জাতিক আইনের ঢাল আর পাল্টা হামলার তূণ নিয়ে প্রস্তুত। পিট হেগসেথ বনাম আব্বাস আরাগচির এই দ্বৈরথ ইঙ্গিত দিচ্ছে, এই যুদ্ধ শুধু রণাঙ্গনেই নয়, কূটনৈতিক টেবিলেও চরম নোংরা রূপ ধারণ করেছে।

তথ্যসূত্র: প্রেস টিভি

এআরএস
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এবং পেন্টাগনের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন...
আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে যখন ওয়াশিংটন এবং তেহরানের কূটনীতিকরা বড় ধরনের মতপার্থক্যগুলো দূর করে একটি স্থায়ী শান্তি সমঝোতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই নতুন করে...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর