ইরানের ৮০তম আঘাতে বিধ্বস্ত ইসরাইল ও মার্কিন ঘাঁটি

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

ইরানের ইসলামিক রিভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) তাদের নির্ণায়ক ও প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর ৮০তম পর্যায়ের ঘোষণা দিয়েছে। এবারের অভিযানে অধিকৃত অঞ্চলের উত্তরাংশের কৌশলগত স্থাপনা ও সামরিক কেন্দ্রগুলোর পাশাপাশি ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও শক্তিশালী হামলা চালানো হয়েছে। খবর প্রেস টিভি।

বুধবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গৌরবময় অভিযান এবং ইসরাইলি আগ্রাসনের শিকার দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সমর্থনে এই সর্বশেষ ধাপটি পরিচালনা করেছে আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স।

বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ভারী ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত অঞ্চলের উত্তরাঞ্চলে অবস্থিত কৌশলগত পয়েন্ট এবং সামরিক কেন্দ্রগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

আইআরজিসি আরও জানিয়েছে, উত্তর সীমান্ত বরাবর আক্রমণ ও প্রতিরক্ষা সমন্বয়ের দায়িত্বে থাকা সফেদ শহরের জায়নবাদী সেনাবাহিনীর সামরিক কমান্ড ছিল এই দফার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।

পূর্বঘোষিত অভিযানের ধারাবাহিকতা শুরু: এই হামলাগুলোকে শিশু-হত্যাকারী জায়নবাদী শাসনের বিরুদ্ধে ধারাবাহিক পূর্বঘোষিত অভিযানের সূচনা হিসেবে বর্ণনা করা হয়েছে। বাহিনীটি সতর্ক করে বলেছে, জায়নবাদী বাহিনীর উত্তর দিকের সমাবেশস্থল এবং গাজা উপত্যকা সংলগ্ন এলাকাগুলো (গাজা বেল্ট) ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হবে। আইআরজিসি জোর দিয়ে বলেছে যে, এই পাল্টা হামলা চালানোর সময় তারা বিন্দুমাত্র নমনীয়তা দেখাবে না।

আইআরজিসি আরও উল্লেখ করেছে, অধিকৃত অঞ্চলের মধ্যাংশের তেল আবিব, কিরিয়াত শমোনা এবং বেনি ব্রাকের পাশাপাশি কুয়েতের আলী আল-সালেম ও আরিফজান, জর্ডানের আল-আজরাক এবং বাহরাইনের শেখ ঈসা-তে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তরল ও কঠিন জ্বালানিচালিত নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে।

বিবৃতির শেষে অটল সংকল্পের ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, এই ঢেউ অব্যাহত থাকবে...।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলি শাসনগোষ্ঠী ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে নতুন করে আগ্রাসন শুরু করার পরপরই 'অপারেশন ট্রু প্রমিজ ৪' শুরু হয়। আইআরজিসি অঙ্গীকার করেছে যে, ‘চূড়ান্ত বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক ব্যবস্থা বজায় রাখা হবে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর