মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর ছয়টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বাহিনীটির পক্ষ থেকে। খবর প্রেস টিভি।

শুক্রবার আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপারেশন ট্রু প্রমিস-৪-এর ৮৪তম পর্যায়ের ধারাবাহিকতায় আইআরজিসির নৌ ইউনিটগুলো দুবাইয়ের উপকূল ও বন্দর এবং আল-শুয়ুখ বন্দরে মোতায়েন করা মার্কিন ও ইসরাইলিদের ওপর একটি হাইব্রিড অপারেশন পরিচালনা করেছে। এতে অত্যন্ত নিখুঁতভাবে মার্কিন সেনাদের অবস্থান ও তাদের যুদ্ধসরঞ্জাম গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এই অভিযানে আমেরিকার ছয়টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজকে আঘাত করতে সক্ষম হয়েছে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কদর-৩৮০ ক্রুজ মিসাইলসহ বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, প্রতিশোধমূলক এই হামলার পর তিনটি যুদ্ধজাহাজ সাগরে ডুবে গেছে এবং বাকি তিনটিতে ভয়াবহ আগুন জ্বলছে।

পাশাপাশি, দুবাইয়ের উপকূলে অবস্থিত মার্কিন ড্রোন ইউনিটের কর্মীদের মিলনস্থল এবং একটি হোটেলের ওপর কামিকাজে (আত্মঘাতী) ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এই অভিযানের ফলে বিপুল সংখ্যক আমেরিকান সন্ত্রাসী নিহত হয়েছে এবং তাদের ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজগুলো নিমজ্জিত হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক নেতা ও বেসামরিক নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক এবং বড় সামরিক অভিযান শুরু করে। এই আগ্রাসনের অংশ হিসেবে ইরানের সামরিক স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়, যাতে প্রচুর প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ঘটে।

এরই প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট এলাকা এবং অধিকৃত অঞ্চলে ইসরাইলি অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর