বিশ্বে ছড়িয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘সিকাডা’, কতোটা ঝুঁকিপূর্ণ?

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্য এবং অন্তত আরও ২২টি দেশে শনাক্ত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে জানা গেছে, গবেষকরা অনানুষ্ঠানিকভাবে এই ভ্যারিয়েন্টটির নাম দিয়েছেন ‘সিকাডা’। মাটির নিচে দীর্ঘ সময় থাকার পর বেরিয়ে আসা এক বিশেষ পতঙ্গের নামানুসারে এই নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, নজরদারি ব্যবস্থায় ধরা পড়ার আগে ভাইরাসটি দীর্ঘ সময় ধরে নীরবে বিবর্তিত হয়ে থাকতে পারে।

প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, সিকাডা বা BA.3.2 ভ্যারিয়েন্টে প্রায় ৭৫টি মিউটেশন রয়েছে, যা পূর্ববর্তী অনেক ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি।

এই পরিবর্তনের একটি বড়ো অংশই ঘটেছে ভাইরাসের স্পাইক প্রোটিনে, যার মাধ্যমে এটি মানব কোষে প্রবেশ করে।

ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, এই ভ্যারিয়েন্টটি উন্নত ‘ইমিউন এস্কেপ’ ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ, বর্তমান টিকা বা আগে করোনায় আক্রান্ত হওয়ার ফলে তৈরি হওয়া অ্যান্টিবডিকে এটি সহজেই ফাঁকি দিতে সক্ষম হতে পারে।

২০২৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছিলো। তবে দীর্ঘদিন জিনোমিক ডেটাবেসে এটি খুব একটা দেখা না গেলেও ২০২৫ এবং ২০২৬ সালের শুরু থেকে বিভিন্ন দেশে এটি হঠাৎ আবির্ভূত হতে শুরু করে। যুক্তরাষ্ট্রে প্রথম এটি ধরা পড়ে ২০২৫ সালের জুনে নেদারল্যান্ডস থেকে আসা এক ভ্রমণকারীর মাধ্যমে। ওমিক্রন পরিবারের শাখা BA.3 থেকে এই নতুন বংশধারাটির উৎপত্তি হয়েছে।

এটি কি বড়ো কোনো হুমকি?

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ভাইরাসটি ব্যাপকভাবে পরিবর্তিত হলেও এটি ছড়িয়ে পড়ার হার এখনো তুলনামূলকভাবে কম।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, এ পর্যন্ত আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে উঠেছেন। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে BA.3.2 পূর্ববর্তী ভ্যারিয়েন্টগুলোর চেয়ে বেশি গুরুতর অসুস্থতা তৈরি করছে। তবে গবেষকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যে এর জিনগত পরিবর্তনগুলো টিকার কার্যকারিতাকে কতোটা প্রভাবিত করবে।

একাত্তর/এসি
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, চীন কূটনৈতিক সহযোগিতা জোরদার করলেও রাশিয়াকে যথেষ্ট পরিমাণে সামরিক সহায়তা দেয়নি। এ ক্ষেত্রে দেশটি সীমা অতিক্রম করেনি।চীন রাশিয়াকে ‘প্রাণঘাতী সহায়তা’...
ভারতে আবারও বাড়ছে করোনার প্রকোপ। দেশটিতে সংক্রমণের পুরনো চিত্র যাতে আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে বুধবার (২২ মার্চ) এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জি নিউজের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর