আগ্রাসীদের পা কাটার হুমকি, রণমূর্তিতে ইরানি সেনা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম

মার্কিন সেনারা ইরানের মাটিতে পা রাখলে, সেই পা কেটে দেয়া হবে বলে চরম হুশিয়ারী দিয়েছে দেশটি। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড ইউনিট দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে, দেশটির সশস্ত্র বাহিনী এবং জনগণ সর্বদাই শত্রুর হীন ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। খবর প্রেস টিভি।

মঙ্গলবার সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন বাহিনীর কার্যক্রম সমন্বয়কারী 'খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর' থেকে এই বক্তব্য প্রদান করা হয়।

সদর দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ও জায়নবাদী শাসনের অপরাধী নেতাদের ভুল হিসাব-নিকাশ তাদের বাধ্য করেছে ইরানের বীর লড়াকু জাতি এবং দেশটির শক্তিশালী ও সাহসী সশস্ত্র বাহিনীকে তাদের নিজস্ব বস্তুবাদী ও জাগতিক মানদণ্ড দিয়ে পরিমাপ করতে।

তিনি আরও যোগ করেন, এই ধরনের ভ্রান্ত হিসাব-নিকাশের কারণেই রাজপথে জাগ্রত ও বিপ্লবী জনগণের নজিরবিহীন উপস্থিতি এবং যুদ্ধক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অলৌকিক শক্তি ও দৃঢ়তা আঁচ করা শত্রুর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, ইসলামিক ইরানের আমেরিকান এবং জায়নবাদী শত্রুদের এই কৌশলগত ভুল তাদের অপমানিত করেছে এবং ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।

মুখপাত্র উল্লেখ করেন, শত্রুরা এমন ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অপপ্রচার এবং নারী ও শিশুসহ সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে এই জাতিকে নতি স্বীকারে বাধ্য করার চেষ্টা করছে। অথচ ইতিহাস সাক্ষী, ইরান এমন এক জাতি যারা কখনোই শত্রুর সামনে মাথা নত করেনি।

শত্রুরা কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যে বৃথা চেষ্টা করছে, জোলফাকারি সেটিকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন। উল্লেখ্য, ইরান বর্তমানে শত্রু এবং তাদের মিত্রদের জন্য এই জলপথটি বন্ধ করে রেখেছে। শত্রুর চাপে এই জলপথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, তারা এই ইচ্ছা চিরদিনের মতো কবরে নিয়ে যাবে।

সবশেষে এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতি এবং সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসীর পা কেটে ফেলবে এবং তাদের চরম অপমান ও লাঞ্ছনার মুখে ফেলে দেবে।

সশস্ত্র বাহিনীর চলমান প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর প্রেক্ষাপটে এই মন্তব্যগুলো সামনে এল। এই অভিযানের আওতায় পশ্চিম এশিয়া অঞ্চল জুড়ে কৌশলগত ও সংবেদনশীল মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে অন্তত ৮৮টি ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর