হাসপাতালে চিকিৎসার পর আবার কারাগারে ইমরান খান

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতের দিকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে গভীর রাতেই আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী ৭৪ বছর বয়সী এই ক্রিকেট তারকা-নেতার উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিলে তাঁকে ইসলামাবাদ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয়। সেখানে রক্তের চাপ নিয়ন্ত্রণের চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাঁর একটি বিশেষ চোখের পরীক্ষাও (আই চেক-আপ) করানো হয়। চিকিৎসা শেষে রাতেই তাঁকে আবার নিজ জেল সেলে স্থানান্তর করা হয়।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতি মামলার মুখোমুখি হয়েছেন এবং বিগত তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে ঘোষিত সাজাগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবকটিই আপিল আদালতে স্থগিত বা বাতিল হয়েছে। ইমরান খান শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছেন, যদিও শেহবাজ শরীফ সরকার এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইমরান খানের আইনজীবীদের মতে, দীর্ঘদিন কারাবাসের কারণে ৭৪ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে এবং তিনি তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন। গত আগস্টের পর ইমরান খানকে হাসপাতালে এনে চিকিৎসা দিয়ে আবার জেলে পাঠানোর এটিই প্রথম ঘটনা।

এদিকে, আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীর সঙ্গে তাঁদের আইনি প্রতিনিধি দল ও আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিশ্চিত করেছে। অন্যদিকে, লাহোরের একটি কারাগার থেকে পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীকেও মঙ্গলবার অসুস্থতার কারণে লাহোরের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, বৈশ্বিক কৌশলগত নানা বিষয়ের সমাধান এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় আলোকপাত করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হলো আন্তর্জাতিক সংলাপের অন্যতম শীর্ষ মঞ্চ ‘মারগালা...
সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন জোরদারের লক্ষ্যে একটি ঐতিহাসিক বহুপক্ষীয় চুক্তিতে আবদ্ধ হয়েছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া। বুধবার, কাতারে চার দেশের...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
গাজীপুরের কালিয়াকৈরে ফ্লাইওভারের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের...
গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়ক থেকে নির্ধারিত...
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির অন্যতম শীর্ষ মঞ্চে বাংলাদেশের বলিষ্ঠ উপস্থিতি! তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর হাই-প্রোফাইল উদ্বোধনী...
২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর