হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০২:১১ এএম

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্স বা আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ড্রোনটিকে শনাক্ত করেন এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ধ্বংস করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অত্যন্ত নিখুঁত এই সামরিক অভিযানটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের (ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: তাসনিম নিউজ

একাত্তর/এআরএস
বিশ্বরাজনীতির ইতিহাসে রচিত হলো বিরল এক মুহূর্ত! বুধবার চীনের শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ অবতরণ করলে প্রচলিত কূটনৈতিক প্রোটোকল ভেঙে স্বয়ং দেশটির প্রেসিডেন্ট...
ফিলিপাইন সফরে গিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘খুব বড় বাণিজ্য চুক্তি’ সম্পাদিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ভবনে এক রাষ্ট্রীয়...
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার পারদ আরও চড়িয়ে বাহরাইনের পর, এবার কুয়েতের ‘আলি আল সালেম’ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বিরতির পর ফের উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার পরপরই...
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যকার হাই-ভোল্টেজ বৈঠকের ঠিক আগে পূর্ব এশিয়ায় গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েন করেছে রাশিয়া। ভিয়েতনামের দানাং বিমানবন্দরে রাশিয়ার...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা...
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর