মিয়ানমারের শীর্ষ পাঁচ সেনা কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা গণহত্যার রায়

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা গোষ্ঠী নিধন চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

জেনোসাইড সংঘটনের দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় আসার পর মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাজ্যের এটিই প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।

নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ। আইসিজের এই রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের পাশাপাশি অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ।


যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, জেনোসাইডের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের জেনোসাইডের সময় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ওই সময়ের বহু নৃশংসতার জন্য সরাসরি দায়ী; যুক্তরাজ্য ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

মিলিব্যান্ড জোর দিয়ে বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন নৃশংস ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে অবিলম্বে সংঘাত থামানো, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরুর আহ্বান জানান তিনি।


মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। গত শনিবার আইসিজে রায় দেওয়ার পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করেন মিলিব্যান্ড। এ ছাড়া গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের তিনি জানান, চলতি সপ্তাহেই বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে যুক্তরাজ্য এবং দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আইসিজে ৯-৬ ভোটে জানায়, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ‘জেনোসাইডের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই’ এবং মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আরও কয়েকটি ধারা লঙ্ঘন করেছে।

রায়ে উল্লেখ করা হয়, রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল; পাশাপাশি গ্রাম জ্বালিয়ে দেওয়া, ধর্ষণ ও নির্যাতনের তথ্য উঠে আসে, যদিও মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করেছে।

২০১৭ সালের নিষ্ঠুর দমন-পীড়নে হাজারো রোহিঙ্গা নিহত হন এবং প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। ওই জেনোসাইডের সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি, যিনি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। অন্যদিকে, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা জানতে পেরেছেন যে মিয়ানমারে এখনো বিমান হামলা চলছে এবং আরাকান আর্মির সহিংসতার ঘটনাও ঘটছে।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে দাবি...
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের বিচারেও গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে। এই রায় ইসরায়েলের...
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা নিয়ে বিশ্ব আদালতে ঐতিহাসিক নৈতিক ও আইনি বিজয়ের পরও সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই রায় আদৌ বাস্তবায়িত হবে কি না। কারণ, আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী...
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯...
দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না...
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। তাকে ‘বছরের সেরা প্রধান নির্বাহী...
আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে আওয়ামী লীগ নিজেদের গণবিরোধী ও গণবিমুখ শক্তি হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এই নৈরাজ্য প্রতিরোধে...
স্মার্ট রাজনীতি করতে হলে সাংবাদিকদের মতামত ও প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের পারস্পরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর