যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন ইসরাইলি হামলায় ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৫ জনে এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ১৬৩ জন। পাশাপাশি একই সময়ে ধ্বংসস্তূপ ও বিভিন্ন স্থান থেকে ৮৫১ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের হিসাব মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৭২ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
