দুই হাজার ফুট নিচে পড়েও অক্ষত পর্বতারোহী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম

প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে! একটি পাহাড়ের উপর থেকে প্রায় দুই হাজার ফুট নিচে গড়িয়ে পরেও অলৌকিকভাবে বেঁচে গেছেন এক কিউই পর্বতারোহী। গড়িয়ে পড়ার পরে সামান্য আঘাত পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, নর্থ আইল্যান্ডের কুখ্যাত মাউন্ট তারানাকি থেকে পড়ে যায় পর্বতারোহী সেই ব্যক্তি। বসন্তের হাওয়ার তোড়ে সে পাহাড় গড়িয়ে প্রায় দু’হাজার  ফুট নিচে তুষারের মধ্যে পড়ে যায়।

পুলিশ বলেছে, পর্বতারোহী অসাধারণভাবে বেঁচে থাকার জন্য ভাগ্যবান। তিনি যে দূরত্বে পড়েছিলেন তা, সৌদি আরবের মক্কার ক্লক হিসাবে খ্যাত রয়্যাল টাওয়ারের সমান, যা বিশ্বের অন্যতম উঁচু ভবন।

গত শনিবার স্থানীয় দুপুর বেলায় পর্বতারোহী ব্যক্তিটি পর্বতারোহণকারী একটি গ্রুপের হয়ে পাহাড়ে চড়তে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি মাউন্ট তারানাকির চূড়া থেকে পড়েছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, সঙ্গীদের সামনেই ব্যক্তিটি হঠাৎ করে নিচে গড়িয়ে পড়তে পড়তে এক সময় অদৃশ্য হয়ে যায়। পরে সঙ্গীরা নিচে নেমে এসে তাকে অক্ষত উদ্ধার করে।

নিউজিল্যান্ডের মাউন্টেন সেফটি কাউন্সিল অনুসারে, নিউজিল্যান্ডের সবচেয়ে মারাত্মক এবং ভয়ানক সব পর্বতের মধ্যে একটি হিসাবে মাউন্ট তারানাকির খ্যাতি রয়েছে।

২০২১ সালে এই পর্বতের চূড়া থেকে পরে মারা যান দুই পর্বতারোহী। তারানাকি একটি সুপ্ত আগ্নেয়গিরি যা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পশ্চিম উপকূলে আপেক্ষিকভাবে বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে।

মাউন্টেন সেফটি কাউন্সিল জানাচ্ছে, অন্যান্য পর্বত থেকে তারানাকির আলাদা বৈশিষ্ট্য হলো এর বিচ্ছিন্নতা, উপকূলরেখার সান্নিধ্য এবং ভৌগোলিক অবস্থান। এর দ্রুত পরিবর্তনশীল আবহাওয়াও ভয়ংকর বিপজ্জনক।

একাত্তর/এআর
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার আট হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত নেপালি বংশোদ্ভূত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন আরোহীর মৃত্যু হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বুধবার এক অনন্য এবং ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। মাত্র এক দিনে পর্বতটির দক্ষিণ দিক (নেপাল অংশ) দিয়ে রেকর্ডসংখ্যক ২৭৪ জন আরোহী এভারেস্টের চূড়ায় পা রেখেছেন।...
মাউন্ট এভারেস্টের চূড়ায় নিজেদেরই গড়া পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে আবারও পর্বতারোহণের ইতিহাসে নতুন কীর্তি স্থাপন করেছেন নেপালের দুই প্রখ্যাত গাইড ও পর্বতারোহী। 'এভারেস্ট ম্যান' হিসেবে পরিচিত কামি রিতা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর