মিয়ানমারে বিদ্রোহীদের স্বর্ণের খনিসমৃদ্ধ এলাকা দখল

আপডেট : ১৯ মে ২০২৪, ১২:১৮ এএম

মিয়ানমারের কাচিন রাজ্যে স্বর্ণ ও দামি অ্যামবার পাথরের খনিসমৃদ্ধ একটি এলাকার দখল নিয়েছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও তাদের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। ছয় দিনের হামলার পর গত বৃহস্পতিবার তানাই শহরের ওই এলাকা দখল করে নেয় বিদ্রোহীরা।

এক বিবৃতিতে কেআইএ এ কথা জানিয়েছে। কেআইএ কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশনের (কেআইও) সামরিক শাখা। খবর ইরাবতী’র।

কেআইএ ও তাদের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ১১ মে নামবিয়ু গ্রামে জান্তার নামবিয়ু সেনাচৌকিতে হামলা চালায়। সেখানে সেনাবাহিনীর ২৯৭ ও ২৬০তম পদাতিক ব্যাটালিয়নের ৭০ জনের মতো সেনা ছিলেন।

কেআইএ’র মুখপাত্র কর্নেল নাউ বু বৃহস্পতিবার ওই সেনাচৌকি দখলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৭ মার্চ বড় ধরনের হামলা শুরুর পর তানাই শহরে এ নিয়ে চতুর্থ সেনাচৌকি দখলে নিয়েছে কেআইএ ও এর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো।

কর্নেল নাউ বলেন, স্বর্ণ ও অ্যামবার খনিসমৃদ্ধ এলাকাটি নিয়ন্ত্রণে নামবিয়ু সেনাচৌকিটি ব্যবহার করা হতো। তবে এখনও ওই এলাকায় জান্তার আরও চারটি সেনাচৌকি রয়েছে বলে জানান তিনি।

গত ৭ মার্চ কেআইএ এবং এর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো কাচিন রাজ্যের পিপলস ডিফেন্স ফোর্স এবং রাখাইন রাজ্যভিত্তিক জাতিগত আরাকান আর্মি (এএ) সমন্বিতভাবে সুমপ্রাবুম ও তানাই শহরে আক্রমণ শুরু করে। একই সঙ্গে তারা ভামোর সঙ্গে রাজ্যের রাজধানী মিতকিনাকে সংযোগকারী সড়কেও হামলা চালায়।

সামরিক বাহিনী ২০১৭ সালে কেআইএ থেকে এলাকাটি নিয়ন্ত্রণে নেওয়ার পর তানাই শহরের হুকাওং উপত্যকায় নামবিয়ু সেনাচৌকিটি স্থাপন করে। শুধু অবস্থানগত কারণেই নয়, প্রাকৃতিক সম্পদ বিশেষ করে স্বর্ণ ও অ্যামবার খনির জন্যও এলাকাটির কৌশলগত গুরুত্ব রয়েছে।

আঞ্চলিক আভিযানিক কমান্ড-২ এবং অন্যান্য ব্যাটালিয়নের সদর দপ্তরের কারণে জান্তা বাহিনীর কাছে কাচিন রাজ্যের উত্তরাঞ্চলীয় তানাই শহরের আলাদা গুরুত্ব রয়েছে।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর