উত্তরপ্রদেশের ঘাঁটি হারাচ্ছে বিজেপি

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৫:৪৫ পিএম

ভারতের নির্বাচনে অন্যতম জনপ্রিয় কথা হলো-উত্তরপ্রদেশ যার দখলে, দিল্লির মসনদ সেই দলের। হিন্দুত্ববাদকে রাজনীতির ময়দানে নামিয়ে গত দুইবারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আসল জায়গা ছিলো উত্তরপ্রদেশ। কিন্তু এবার দিন পাল্টেছে। উত্তরপ্রদেশেই বিজেপি জনপ্রিয়তায় নেমেছে ধস। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডের হিসাবে, রাজ্যের ৮০টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৪০ আসনে, বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে ৩৯টিতে। একটিতে এগিয়ে আলএলডি।    

অথচ গত দুই নির্বাচনে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ৭৩টিতে জিতেছিল এনডিএ জোট, বিজেপি সেবার একাই পেয়েছিল ৭১ আসন। ২০১৯ সালের নির্বাচনেও এনডিএ ৬৩ আসন পায়, বিজেপি পায় ৬১টি।  

ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই ইন্ডিয়া জোটের উত্তরপ্রদেশ দখলের ইঙ্গিত স্পষ্ট। যা ঘিরে পদ্ম শিবিরেও চরম হতাশা ছড়িয়ে পড়েছে। 

গতবারের নির্বাচনে উত্তরপ্রদেশে গান্ধী পরিবারের আসন হিসেবে পরিচিত আমেথিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে বিপুল ব্যবধানে হারে রাহুল গান্ধী। শুধু রায়বরেলিতে সোনিয়া গান্ধী ছাড়া আর কোনো আসনে জিতেই পারেনি কংগ্রেস। 

ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল লিখেছে, চলতি বছরে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের ধারণা ছিল, একা রামলালাই ভোটের হাওয়া ঘুরিয়ে দেবেন। চার জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার দিনটা অবশ্য উল্টো কথাই বলছে।

বিকেল চারটে পর্যন্ত রাউন্ড যত এগোচ্ছে, ততই কপালে ভাঁজ পড়েছে মোদি থেকে যোগীর। এনডিএ জোটকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে ইন্ডিয়া জোট। গুরুত্বপূর্ণ আসন এখনও পর্যন্ত ইন্ডিয়া এবং কংগ্রেসের দখলেই।

সংবাদমাধ্যমটি লিখেছে, ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। সেই কেন্দ্রেই ধরাশায়ী বিজেপি। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের থেকে ২০ হাজার ২৭৯ ভোটে পিছিয়ে বিজেপির লাল্লু সিং। 

অন্যদিকে আমেথিতে স্মৃতি ইরানি, মানেকা গান্ধীর মতো হেভিওয়েট প্রার্থীরা পিছিয়ে আছেন। বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ডিম্পল যাবদরা। 

আরবি
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে মাতাল অবস্থায় নিজের চরম বিপদের সময়ের বন্ধুকে মাত্র ২,২৫০ টাকার জন্য ইলেকট্রিক শক দিয়ে হত্যা করার এক অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দেওয়া...
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর