বিহারে মন্দিরে পদদলিত হয়ে সাতজনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম

ভারতের বিহারের একটি মন্দিরে পায়ের চাপায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। রোববার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

বিহারের জেহানাবাদ জেলার সিদ্ধেশ্বর নাথ মন্দিরে শিবপূজা করতে ভীড় করেন বহু মানুষ। সেখানে হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে। জানা গেছে,আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা।

গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। ঘটনার পর সিদ্ধেশ্বর মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভক্তদের ভিড় সামলাত বিপুল মাত্রায় পুলিশ ও অন্যান্যদের মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় সেখানে ভিড় বেশি থাকে। শিবপুজো উপলক্ষেই অনেক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরটিতে।

ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে,জনপ্রিয় এই শিবমন্দিরটিতে রাতে পুজা উপলক্ষ্যে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি শুরু হয়ে যায়, সবাই আগেভাগে মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন আর তখন ভিড়ের ধাক্কায় অনেকেই পড়ে যান।

কিন্তু মন্দিরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালো ছিল না বলে অভিযোগ উঠেছে। অপেশাদার স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণে এক পর্যায়ে লাঠিপেটা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ রকম এক পরিস্থিতিতেই পদদলনের ঘটনাটি ঘটে। জেহনাবাদের জেলা প্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

 

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর