পূজায় বাহারি পোশাকের পসরা দেশি ফ্যাশন হাউজগুলোতে

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০২:৪২ পিএম

এবারের পূজা ঘিরে বাহারি ডিজাইন ও রং-বেরংয়ের পোশাকের পসরা বসেছে দেশি ফ্যাশন হাউজগুলোতে। ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই রাখা হচ্ছে পোশাকের দাম। মাসখানেক আগে থেকেই পূজার পোশাক ডিজাইনের কার্যক্রম শেষ করেছেন ডিজাইনাররা।

পূজা উপলক্ষ্যে দিনের বেলার পোশাকে গরমের কথা মাথায় রেখে প্রাধান্য পেয়েছে সূতি ও হাফসিল্ক কাপড়। সেই সাথে প্রাধান্য পেয়েছে সাদা, লাল ও উজ্জ্বল রং। রাতের পোশাকে প্রাধান্য পেয়েছে ডার্ক কালার, এই পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সিল্ক কাপড়।

বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, আমরা প্রথম প্রাধান্য দিই সাদা লাল। তারপর সাদার সাথে হয়তো লাল, ম্যাজেন্টা, কমলা এগুলো আসে। অনেকেই হয়তো সাদাটা এভোয়েড করতে চান, সেক্ষেত্রে বেইস কালার তারপর হতে পারে অফ হোয়াইট। মানে ব্রাইট কালার যেগুলো আছে হলুদ, বাসন্তী, ফোঁক কালারগুলো আসলে বাংলাদেশের পূজার কালার।

পোশাকের নকশায় থাকছে দুর্গার প্রতিমা, রবীন্দ্রনাথের গান ও দেশী বিদেশি শিল্পীদের পূজা উপলক্ষ্যে আঁকা বাছাইকৃত চিত্রকর্মের ছাপচিত্র।

তিনি আরও বলেন, দেবদেবীর মূর্তির প্রতিকৃতি থাকে বা দেবী দুর্গার সাথে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক এনারা থাকেন। বা তাদের অস্ত্রগুলো থাকে বা তাদের যে বাহনগুলো থাকে, প্যাঁচা থাকে, সিংহ থাকে, ইঁদুর থাকে, শাপলা থেকে পদ্ম থাকে এই সবগুলোই আসলে পোশাকের মধ্যে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে।

দুর্গা উৎসবকে ঘিরে মাসব্যাপী বিভিন্ন ফ্যাশন হাউজের পোশাকের ফটোশ্যুটে ব্যস্ত সময় পার করেছেন মডেলরা।

ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সামর্থ্যের মাঝেই রাখা হচ্ছে পূজার পোশাকের দাম। দেশীয় ফ্যাশন হাউজগুলোতে ছেলেদের পাঞ্জাবির দাম রাখা হচ্ছে এক হাজার থেকে দুই হাজার ৩০০ টাকা, মেয়েদের শাড়ি এক হাজার ২০০ থেকে ১৪ হাজার ৫০০ টাকা ও থ্রী-পিছের দাম রাখা হচ্ছে দুই হাজার ৫০০ থেকে চার হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে দোকানে পোশাক যতই থাকুক না কেন বিক্রি সন্তোষজনক নয় বলছেন দোকানিরা।

 

একাত্তর/পিএজে
পোশাকে মানুষের রুচি ও ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, সেই সাথে আরামদায়কেরও একটা বিষয় থাকে, তাই অনেকে এ ব্যাপারে খুব সচেতন। বাঙালীর বেলায় দেশীয় কটন পছন্দের শীর্ষে। আর তা যদি হয় নান্দনিক ও আবহাওয়া...
তাপমাত্রা যত কমতে থাকে তত সময় আসে পোশাকে পরিবর্তন আনার। শীতকালে আরামের জন্য আমরা জ্যাকেট, সোয়েটার, ব্লেজার পরে থাকি। কিন্তু আরামের সাথে আমাদের স্টাইলের ব্যাপারটাও ভাবতে হবে। এই প্রতিবেদনে জানাবো...
গতানুগতিক পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর উদ্যোক্তা হয়ে ওঠা সহজ নয়। তবে অনলাইনে ব্যবসায় নারীরাই যেন পেছনে ফেলছে সবাইকে। এমন এক সফল উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌস। শাড়ির প্রতি বাঙালির নারীর টান...
ফ্যাশন কখনও স্থির বিষয় না। আজ এটা হালফ্যাশন তো কাল সেটা পুরোনো। প্রতিনিয়ত মানুষের মন মেটেরিয়াল প্রকৃতি পরিবেশের সাথে ডিজাইনারা তাদের পোশাকে আনেন নতুনত্ব। কোরবানির ঈদে এদেশের সিংহভাগ মানুষ...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর