‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলো ১৫ ব্যক্তি ও সংগঠন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮ পিএম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশ ও মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে এমন ১৫ ব্যক্তি ও সংগঠন পেলো এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে ধারণকৃত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণদের উদ্যোগেই একদিন উন্নত-সমৃদ্ধ হবে বাংলাদেশ।

আর, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় দেশের কাজে তরুনদের মেধার প্রয়োগ ঘটানোর আহবান জানান।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা দেশের তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।

উন্নয়নে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করতে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনতে ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম।

আরও পড়ুন: লাগাতার অভিযানেও নিয়ন্ত্রণে আসেনি বাসের ভাড়া নৈরাজ্য

৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা এ সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ।

পরিবেশ, জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান, গবেষণা, সংস্কৃতি, যোগাযোগ, ধর্ম ও সাম্প্রদায়িক শান্তিসহ নানা বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে তরুণদের পদক দিয়ে অনুপ্রাণিত করেছে এই প্রতিষ্ঠানটি।

সোমবার বেলা ৩টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্ট্রি রাদওয়ান মুজিব সিদ্দিক।

বিজয়ীরা বলেন, দেশের নানা প্রান্তে সুযোগ-সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান তারা। পৌঁছে দিতে চান সরকারের তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা।

অনুষ্ঠানে ধারণকৃত বক্তব্যে তরুণদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজ দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আর, সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকেও দেশ গঠনে মেধার সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেন সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 'পাথ ফাইন্ডার অফ ফিফটি' পদক পায় মঙ্গল শোভাযাত্রার জন্য চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।


একাত্তর/টিএ

সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান...
বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের উপদেষ্টা...
বিজয়ের ৫০ বছরে উদ্ভাসিত হয়ে বিশেষ আয়োজনে ফিরে এলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। দেশ গঠনে তরুণদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে প্রদান করা এই অ্যাওয়ার্ডের প্রাথমিক বাছাইয়ে উঠে আসা ৩১ সংগঠনের মধ্য থেকে ১৫...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর