পুলিশের সব স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশ

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৯:৩১ পিএম

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ।

জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনার্থে বিদ্যুৎ ব্যবহারে আরো মিতব্যয়ী হওয়ার জন্য সকল পুলিশ ইউনিটকে এ নির্দেশনা দেওয়া হলো। খবর বাসসের।

আইজিপি বুধবার (২০ জুলাই) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন।

‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’ -প্রধানমন্ত্রীর এ আহবান মেনে চলতে সকল পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে’।

আরও পড়ুন: সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহার ২৫% কমানোর নির্দেশনা

তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। একইসাথে দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতেরও পরামর্শ দেন তিনি।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর